২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

১ ডিসেম্বর থেকেই পোশাকশ্রমিকদের বাড়তি বেতন কার্যকর হবে

news24banglatv.com জাতীয় ডেস্ক
Follow us Facebook YouTube
সব খবর

পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ঘোষণার তারিখ যা-ই হোক না কেন, নির্ধারিত সেই মজুরি আগামী ১ ডিসেম্বর থেকেই কার্যকর করা হবে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। মঙ্গলবার (১৭ নভেম্বর) পোশাকশিল্প খাতের চলমান অস্থিরতা নিরসনে মজুরি বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। মজুরি কার্যকরের সময়সীমা প্রসঙ্গে বোর্ড চেয়ারম্যান বলেন, ‘‘ঘোষণা যখনই আসুক, নিম্নতম মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।’’।

বোর্ডের সর্বশেষ বৈঠক স্থগিত হওয়া নিয়ে কোনো ধরনের চাপ ছিল না বলে স্পষ্ট করেন সৈয়দ আজাদ সুবহানী। তিনি জানান, বোর্ডের একজন প্রতিনিধি অসুস্থ হয়ে পড়ার কারণে মূলত তৃতীয় সভাটি স্থগিত করা হয়েছিল এবং এটি আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।

এ সময় ভুয়া কোনো তথ্য বা বিভ্রান্তিকর বিজ্ঞপ্তির জেরে বিশৃঙ্খলা বা নৈরাজ্য তৈরি না করতে শ্রমিকদের প্রতি বিশেষ আহ্বান জানান বোর্ড চেয়ারম্যান। একই সঙ্গে সবাইকে শান্ত থেকে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার অনুরোধ করেন তিনি।

উল্লেখ্য, শ্রমিকদের একটানা আন্দোলনের মুখে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্য বিশিষ্ট নতুন মজুরি বোর্ড গঠন করে। ওই দিনই শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি ত্রিপক্ষীয় জরুরি সভাও অনুষ্ঠিত হয়। তবে এসব পদক্ষেপের পরও বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে।

সব খবর
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, এমপির বাড়িতেও আগুন ১ ডিসেম্বর থেকেই পোশাকশ্রমিকদের বাড়তি বেতন কার্যকর হবে মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে সোপর্দ যুবদল নেতার কিশোর মৃত্যুর ঘটনা মামলায় সাত দিনের রিমান্ডে সাঈদ খোকন ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১২ বিভাগে শিক্ষক নিয়োগ: ১৮ পদে সুযোগ কাতারের আমিরের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভোলায় রোড রোলারের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ২ কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ সিঙ্গাপুরকে সাত গোলে হারিয়ে জয়ের ধারায় ব্রাজিল বিদ্যালয়ের রুমে নারী: দপ্তরির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের নির্দেশ সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৮ শিক্ষক নিয়োগ: আবেদনের সময় ১ ডিসেম্বর ব্যাংকিং খরচে নতুন সীমা নির্ধারণ করল কাতার সেন্ট্রাল ব্যাংক জাতীয় গ্রিডে প্রথমবার বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক কেন্দ্রের পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার সাঈদ খোকন হাইকোর্ট -: রায়ের পর্যবেক্ষণে যা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে বিবাদে বৃদ্ধার মৃত্যু বাংলাদেশে বাড়ছে নতুন ও অপ্রচলিত মাদকের বিস্তার পল্লবীর শিশুকন্যা মৃত্যুর ঘটনা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল নিউইয়র্ক লাইব্রেরিতে চাকরির সুযোগ, বাংলা জানা প্রার্থীদের অগ্রাধিকার টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, এমপির বাড়িতেও আগুন ১ ডিসেম্বর থেকেই পোশাকশ্রমিকদের বাড়তি বেতন কার্যকর হবে মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে সোপর্দ যুবদল নেতার কিশোর মৃত্যুর ঘটনা মামলায় সাত দিনের রিমান্ডে সাঈদ খোকন ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১২ বিভাগে শিক্ষক নিয়োগ: ১৮ পদে সুযোগ কাতারের আমিরের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভোলায় রোড রোলারের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ২ কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ সিঙ্গাপুরকে সাত গোলে হারিয়ে জয়ের ধারায় ব্রাজিল বিদ্যালয়ের রুমে নারী: দপ্তরির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের নির্দেশ সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৮ শিক্ষক নিয়োগ: আবেদনের সময় ১ ডিসেম্বর ব্যাংকিং খরচে নতুন সীমা নির্ধারণ করল কাতার সেন্ট্রাল ব্যাংক জাতীয় গ্রিডে প্রথমবার বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক কেন্দ্রের পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার সাঈদ খোকন হাইকোর্ট -: রায়ের পর্যবেক্ষণে যা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে বিবাদে বৃদ্ধার মৃত্যু বাংলাদেশে বাড়ছে নতুন ও অপ্রচলিত মাদকের বিস্তার পল্লবীর শিশুকন্যা মৃত্যুর ঘটনা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল নিউইয়র্ক লাইব্রেরিতে চাকরির সুযোগ, বাংলা জানা প্রার্থীদের অগ্রাধিকার