দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ রোগের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে, যা গত দুই মাসের মধ্যে এক দিনে সর্বোচ্চ। এ নিয়ে চলতি বছরের ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত হাম ও হামসংশ্লিষ্ট জটিলতায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২ জনে। এর আগে গত ২৩ সেপ্টেম্বর এক দিনে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া যায়, যা ছিল এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন।
এর মধ্যে ঢাকা বিভাগে চারজন, চট্টগ্রামে তিনজন এবং সিলেট ও খুলনায় একজন করে রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৪৭ জন এবং পরীক্ষায় নিশ্চিত হামে ১০৫ জন মারা গেছেন।
আক্রান্ত, শনাক্ত ও হাসপাতালে ভর্তির পরিস্থিতি
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং সন্দেহভাজন রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ১৬২ জন। নিশ্চিত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩, সিলেটে ১৮ ও চট্টগ্রামে ১৫ জন রয়েছেন। অন্যদিকে সন্দেহভাজন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৫০৩ জন ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রামে ২২৮, সিলেটে ১৫৮, বরিশালে ১০০, ময়মনসিংহে ৫৩, খুলনায় ৪৯, রংপুরে ৩৬ এবং রাজশাহীতে ৩৫ জন শনাক্ত হয়েছেন। এরপর সিলেটে ২২২, চট্টগ্রামে ১২৮, ময়মনসিংহে ৯৫, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৬১ এবং রংপুরে ১৮ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৪ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৯৮৭ জন। গত ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগী ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ জন এবং নিশ্চিত রোগী ২৬ হাজার ১৩৬ জন। এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৯ হাজার ৫৩০ জন, যাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ২০ হাজার ৭০৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বিভাগওয়ারি মৃত্যুর হিসাব
- উপসর্গ নিয়ে মৃত্যুসবচেয়ে বেশি ঢাকা বিভাগে ৫৬০ জন। এছাড়া সিলেটে ২২২২, চট্টগ্রামে ১২৮, ময়মনসিংহে ৯৫, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৬১ এবং রংপুরে ১৮ জন।
- নিশ্চিত হামে মৃত্যুশীর্ষে থাকা ঢাকায় ৬৮ জন। এছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে ৩ জন করে এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন।

















