২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আন্তর্জাতিক

কুয়েতে নতুন যৌথ কমান্ড কেন্দ্র গড়ার অনুমোদন জিসিসির

news24banglatv.com আন্তর্জাতিক ডেস্ক
Follow us Facebook YouTube
সব খবর

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে মার্কিন ভূমিকার ওপর আস্থা কমছে উপসাগরীয় দেশগুলোর। এমন পরিস্থিতিতে নিজেদের সামরিক সক্ষমতা ও পারস্পরিক সমন্বয় বাড়াতে কুয়েতে একটি নতুন যৌথ অগ্রবর্তী কমান্ড সেন্টার তৈরির অনুমোদন দিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য মিডেল ইস্ট আই জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে জোটটি তাদের প্রতিরক্ষা কাঠামোর বড় একটি শূন্যতা পূরণের চেষ্টা করছে।

জিসিসির মহাসচিব জাসেম আল-বুদাইওয়ি মঙ্গলবার এক বিবৃতিতে এই নতুন উদ্যোগের কথা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, কুয়েতে স্থাপিত এই কেন্দ্রে যথাযথ ও কার্যকর বাহিনী মোতায়েন করা হবে। তবে তিনি এর কারিগরি বা অপারেশনাল কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। মূলত ২০০০ সালে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তির ভিত্তিতে এই জোট কাজ করে, যেখানে ‘একের ওপর হামলা মানে সবার ওপর হামলা’—এমন নীতি অনুসরণ করা হয়। তবে বাস্তবে এই অঙ্গীকারের প্রয়োগ ন্যাটোর মতো সুসংগঠিত নয়। তবে জিসিসির আত্মরক্ষার অঙ্গীকার ন্যাটো জোটের মতো অটুট নয়।

এর আগে বিভিন্ন সময় জিসিসি সদস্য দেশগুলো হামলার শিকার হলেও কার্যকর কোনো সাড়া দিতে ব্যর্থ হয়েছে। উদাহরণ হিসেবে, ২০২৫ সালের সেপ্টেম্বরে কাতারের দোহায় হামাস আলোচকদের ওপর ইসরায়েলি হামলা এবং সৌদি আরবে হুথিদের একের পর এক ধ্বংসাত্মক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা উল্লেখযোগ্য। এসব ক্ষেত্রে জোটের নিষ্ক্রিয়তা ছিল স্পষ্ট। কুয়েতে নতুন কেন্দ্র স্থাপনের ঘোষণা তাই অনেক বিশেষজ্ঞের কাছে এর কার্যকারিতা নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে, বিশেষ করে দেশটি অতীতে ইরান ও ইরাকি মিলিশিয়াদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার বড় লক্ষ্যবস্তু ছিল। ২০২৫ সালের সেপ্টেম্বরে কাতারের দোহায় হামাসের আলোচকদের ওপর ইসরায়েলি হামলার সময়ও জিসিসি সাড়া দেয়নি।

উল্লেখ্য যে, যুদ্ধের আগে কুয়েতে প্রায় ১৪ হাজার মার্কিন সেনা মোতায়েন ছিল, যা মধ্যপ্রাচ্যের যেকোনো দেশের চেয়ে বেশি। এছাড়া ক্যাম্প আরিফজান ও আলী আল-সালেম বিমান ঘাঁটির মতো গুরুত্বপূর্ণ স্থাপনা সেখানে রয়েছে, যা অতীতে ইরানি হামলার শিকার হয়েছিল। মার্কিন উপস্থিতির পরও যদি বড় ঘাঁটিগুলো সুরক্ষিত না থাকে, তবে জিসিসির একক উদ্যোগে এই কমান্ড সেন্টার কতটা রক্ষা পাবে, তা নিয়ে সংশয় থেকেই যায়।

নিরাপত্তা নিশ্চিত করতে উপসাগরীয় দেশগুলো এখন নিজেদের মতো করে বাইরের বিভিন্ন শক্তির ওপর নির্ভরতা বাড়াচ্ছে। সৌদি আরব মক্কা চুক্তির আওতায় পাকিস্তান ও তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, আর সংযুক্ত আরব আমিরাত নিরাপত্তার জন্য ইসরায়েলের দিকে হাত বাড়িয়েছে। গত অর্ধশতক ধরে এই অঞ্চলের নিরাপত্তার মূল চাবিকাঠি যুক্তরাষ্ট্রের হাতে থাকলেও ইরান ও ইসরায়েলি যুদ্ধের ফলে সেই সম্পর্কে ফাটল ধরেছে। যুক্তরাষ্ট্র ইরানের ওপর বড় ধরনের হামলায় নিরস্ত করার অনুরোধ উপেক্ষা করায় উপসাগরীয় দেশগুলো পাল্টা ইরানি হামলার লক্ষ্যবস্তু হয়েছে। বিশ্লেষকদের একাংশের মতে, নিজ ভূখণ্ডে মার্কিন সেনা উপস্থিতির কারণেই এখন উল্টো হুমকির মুখে পড়ছে উপসাগরীয় দেশগুলো।

সব খবর
শিরোনাম :
কুয়েতে নতুন যৌথ কমান্ড কেন্দ্র গড়ার অনুমোদন জিসিসির সিরাজগঞ্জের বাগবাটিতে জমে উঠেছে জলপাইয়ের রমরমা হাট ঢাবি ক্যাম্পাসে ককটেল আতঙ্ক: দেশ ছাড়ছেন আট চীনা শিক্ষার্থী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত দুইবার ক্যানসার জয় করেছিলেন সোনিয়া গান্ধী, জানালেন স্মৃতিকথায় দেশের বাজারে স্বর্ণের দাম ফের কমাল বাজুস সংসদ সচিবালয়ে ১৫৫ জনের নিয়োগ: বিজ্ঞপ্তি প্রকাশ যুদ্ধবিধ্বস্ত গাজায় ২৫০ দম্পতির গণবিয়ে মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন বিরোধীদলীয় নেতা -: ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, স্বাগত এইচএসসিতে দুই বিষয়ে ফেল করলেও চবির ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ কপ৩১ ও জলবায়ু অর্থায়নের সংকট: বাংলাদেশের রাজনৈতিক ভূমিকা ও বৈশ্বিক সংহতি পুলিশের সাত সহকারী পুলিশ সুপারকে নতুন কর্মস্থলে বদলি কর অঞ্চল-১৮, ঢাকায় ৭ ক্যাটাগরিতে ৬৫ জন নিয়োগের বিজ্ঞপ্তি ইরানে স্থলপথে অবরোধে নতুন ‘আয়রন গেট’ বাহিনী ট্রাম্পের পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র হামলায় ৩১৬ জন নিহত ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ নির্ধারণে ১৬ নভেম্বর বসছে ইসি গাজীপুরের শিল্পাঞ্চলে আনসারের স্ট্রাইকিং ফোর্সের বিশেষ নিরাপত্তা টহল শিক্ষা ও গবেষণায় এআইটির সাথে মাভাবিপ্রবির সমঝোতা কুয়েতে নতুন যৌথ কমান্ড কেন্দ্র গড়ার অনুমোদন জিসিসির সিরাজগঞ্জের বাগবাটিতে জমে উঠেছে জলপাইয়ের রমরমা হাট ঢাবি ক্যাম্পাসে ককটেল আতঙ্ক: দেশ ছাড়ছেন আট চীনা শিক্ষার্থী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত দুইবার ক্যানসার জয় করেছিলেন সোনিয়া গান্ধী, জানালেন স্মৃতিকথায় দেশের বাজারে স্বর্ণের দাম ফের কমাল বাজুস সংসদ সচিবালয়ে ১৫৫ জনের নিয়োগ: বিজ্ঞপ্তি প্রকাশ যুদ্ধবিধ্বস্ত গাজায় ২৫০ দম্পতির গণবিয়ে মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন বিরোধীদলীয় নেতা -: ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, স্বাগত এইচএসসিতে দুই বিষয়ে ফেল করলেও চবির ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ কপ৩১ ও জলবায়ু অর্থায়নের সংকট: বাংলাদেশের রাজনৈতিক ভূমিকা ও বৈশ্বিক সংহতি পুলিশের সাত সহকারী পুলিশ সুপারকে নতুন কর্মস্থলে বদলি কর অঞ্চল-১৮, ঢাকায় ৭ ক্যাটাগরিতে ৬৫ জন নিয়োগের বিজ্ঞপ্তি ইরানে স্থলপথে অবরোধে নতুন ‘আয়রন গেট’ বাহিনী ট্রাম্পের পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র হামলায় ৩১৬ জন নিহত ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ নির্ধারণে ১৬ নভেম্বর বসছে ইসি গাজীপুরের শিল্পাঞ্চলে আনসারের স্ট্রাইকিং ফোর্সের বিশেষ নিরাপত্তা টহল শিক্ষা ও গবেষণায় এআইটির সাথে মাভাবিপ্রবির সমঝোতা