সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্সের টিআর এএসপি মো. ইকরামুল আহাদকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), যশোরের মণিরামপুর সার্কেলের এএসপি ইমদাদুল হককে পুলিশ স্টাফ কলেজে এবং ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্সের এএসপি রাজু আহমেদকে স্পেশাল ব্র্যাঞ্চে (এসবি) বদলি করা হয়েছে। এছাড়া বিশেষ রেসপন্স ব্যাটালিয়ানের এএসপি মো. আলী আর্শাদের পুলিশ স্টাফ কলেজে বদলির আগের আদেশ বাতিল করে তাকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) এবং হাইওয়ে পুলিশের এএসপি মো. আলী আর্শাদকে টাঙ্গাইল পিটিসিতে দায়িত্ব দেওয়া হয়েছে। একই আদেশে হাইওয়ে পুলিশের এএসপি মো. বদিউল আমীন চৌধুরীকে এপিবিএন-এ এবং রাজশাহীর চারঘাট সার্কেলের এএসপি মো. খালেদ হোসেনকে রাজশাহী মহানগর পুলিশে (আরএমপি) স্থানান্তর করা হয়েছে।
বদলির আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ২১ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর সম্পন্ন করতে হবে। অন্যথায়, ২২ নভেম্বর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন।

















