জলবায়ু অর্থায়ন ও ঐতিহাসিক দায় নিয়ে বিশ্ব যখন আবার আলোচনায় বসেছে, তখন বাংলাদেশের সামনে নিজের রাজনৈতিক ভূমিকা নতুন করে ভাবারও সুযোগ তৈরি হয়েছে। জলবায়ু ন্যায্যতার প্রশ্নে আন্তর্জাতিক সংহতি গড়ে তোলার ক্ষেত্রে আমাদের ইতিহাস থেকেই পাওয়া যেতে পারে নতুন অনুপ্রেরণা। তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন, কপ৩১-এ বিশ্বের বিভিন্ন দেশের সরকার, আন্তর্জাতিক সংস্থা, ব্যবসাপ্রতিষ্ঠান ও নাগরিক সমাজের প্রতিনিধিরা সমবেত হয়েছেন। বরাবরের মতো এবারও জলবায়ু অর্থায়নের নতুন প্রতিশ্রুতি, বিভিন্ন অংশীদারত্ব ও উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রার ঘোষণা আসবে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে উন্নয়নশীল দেশগুলোর কত অর্থ প্রয়োজন এবং ধনী দেশগুলো কতটা দিতে রাজি, তা নিয়ে দীর্ঘ আলোচনা চলবে। তবে এলডিসি পেছানোর সুযোগে কপ৩১ থেকে বাংলাদেশ কী আশা করতে পারে, সেটি একটি বড় প্রশ্ন। কেবল কত অর্থসহায়তা আদায় করা সম্ভব হলো, সেই হিসাবের মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক রাজনীতিতে দেশের বৃহত্তর ভূমিকা নিয়ে চিন্তা করা প্রয়োজন। ঐতিহাসিক দায় নিরূপণের বিভিন্ন পদ্ধতি থাকতে পারে, কিন্তু শিল্পোন্নয়নের সুফল ও পরিবেশগত ক্ষতির এই অসম বণ্টন অস্বীকার করা কঠিন। জাতীয় স্বার্থের কূটনীতি ও বাংলাদেশের নতুন যাত্রা। নেতিবাচক প্রচারণা মোকাবিলায় ‘অভিবাসী কূটনীতি’ কতটা কাজ করবে। সাধারণ মানুষের জীবনসংগ্রামকে তিনি যুক্ত করেছিলেন বৃহত্তর আন্তর্জাতিক ব্যবস্থার সঙ্গে। গবেষণাপ্রতিষ্ঠান, নাগরিক সংগঠন ও স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগেও নানা কাজ হচ্ছে।
বৈশ্বিক জলবায়ু সংকট ও ঐতিহাসিক কার্বন দায়বদ্ধতা
প্রতিবছর জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর কত অর্থ প্রয়োজন, তা নিরূপণে বিপুল গবেষণা ও হিসাব-নিকাশ হয়। অথচ যে অর্থনৈতিক কর্মকাণ্ডের ফলে এই সংকট তৈরি হয়েছে, তার ঐতিহাসিক দায় নিয়ে আলোচনা প্রায়শই এড়িয়ে যাওয়া হয়। গত দুই শতাব্দীর বেশি সময় ধরে জীবাশ্ম জ্বালানির ওপর ভর করে শিল্পায়ন ঘটেছে এবং গড়ে উঠেছে আধুনিক অর্থনীতি ও নগরসভ্যতা। এর মাধ্যমে বিপুল সম্পদ জমা হয়েছে, বিশেষত ইউরোপ ও উত্তর আমেরিকায়। এই প্রক্রিয়ায় পৃথিবীর বায়ুমণ্ডলকে ব্যবহার করা হয়েছে সবার জন্য উন্মুক্ত বর্জ্য ফেলার জায়গা হিসেবে, যার অর্থনৈতিক সুফল সব দেশ বা জনগোষ্ঠী সমানভাবে পায়নি। উপনিবেশগুলো থেকে সম্পদ ও শ্রম আহরণ করে পৃথিবীর অন্য প্রান্তে পুঁজির সঞ্চয় ঘটেছে।
২০২০ সালে অর্থনীতিবিদ জেসন হিকেল ‘দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথ’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় দেখিয়েছেন যে, ১৮৫০ থেকে ২০১৫ সাল পর্যন্ত নিরাপদ বৈশ্বিক কার্বন বাজেটে দেশগুলোর সমান মাথাপিছু হিস্যা অতিক্রম করে যত কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ হয়েছে, তার প্রায় ৯২ শতাংশের জন্যই দায়ী ধনী উত্তর গোলার্ধের দেশগুলো। ফলে ঐতিহাসিক এই বৈষম্য আন্তর্জাতিক জলবায়ু রাজনীতির মূল আলোচনার বিষয় হওয়া উচিত।
ঢাকায় দৈনন্দিন জীবনের পরিবেশগত সংকট ও নগরায়ণ
ঢাকার নগর ও পরিবেশ নিয়ে গবেষণায় দেখা যায়, পরিবেশগত সংকট কীভাবে মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। প্রচণ্ড গরমের মধ্যে রিকশা চালানো একজন শ্রমজীবী মানুষ বা বস্তির একটি ছোট ঘরে বসবাসকারী পরিবার প্রতিদিন জলবায়ু পরিবর্তনের চরম প্রভাব প্রত্যক্ষ করছেন। অবশ্য এসব সমস্যার সবই সরাসরি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফল নয়। আমাদের নিজেদের উন্নয়নের ধরন, জলাভূমি ধ্বংস, রাজনৈতিক ব্যর্থতা ও গভীরভাবে বৈষম্যপূর্ণ নগরায়ণও এসব সংকটের জন্য দায়ী। তাই অন্যদের কাছে ন্যায্যতার দাবি তোলার পাশাপাশি নিজেদের দেশের পরিবেশগত অবিচার ও বৈষম্য নিয়েও সমানভাবে আত্মসমালোচনামূলক হতে হবে। ঢাকার বাইরে উপকূলীয় অঞ্চলের মানুষ লবণাক্ততা, নদীভাঙন ও কৃষি জীবিকার ক্রমবর্ধমান অনিশ্চয়তার সঙ্গে লড়াই করছেন। এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বহু দেশ ও জনগোষ্ঠী আজ জলবায়ু পরিবর্তনের নানা ধরনের অভিঘাতের মুখোমুখি।
আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের বাস্তব চিত্র ও ঋণের বোঝা
আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের আসল রূপ বোঝা অত্যন্ত জরুরি। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি)-র তথ্য অনুযায়ী, ২০২৪ সালে উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোর জন্য ১৩৬ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের জলবায়ু অর্থায়ন জোগান দিয়েছে ও সংগ্রহ করেছে। তবে ওই বছর মোট ১০১ দশমিক ৬ বিলিয়ন ডলারের সরকারি জলবায়ু অর্থায়নের মধ্যে ৬৮ দশমিক ৫ বিলিয়ন ডলার এসেছে ঋণ হিসেবে, আর অনুদানের পরিমাণ ছিল মাত্র ২৯ দশমিক ৭ বিলিয়ন ডলার।
এসব ঋণের কিছু স্বল্প সুদের এবং গুরুত্বপূর্ণ উন্নয়নকাজে ব্যবহৃত হচ্ছে বলে সব ধরনের জলবায়ু ঋণকে অন্যায্য বলা না গেলেও, যে সংকট তৈরিতে কোনো দেশের ন্যূনতম অবদান নেই, তার জন্য তাদের ঋণের জালে আটকে ফেলা ন্যায্যতার পরিপন্থী। একই সময়ে জীবাশ্ম জ্বালানি খাত থেকে বিপুল মুনাফা অর্জন অব্যাহত রয়েছে।
জাতিসংঘের অ্যাডাপটেশন গ্যাপ রিপোর্ট ও বিশাল অর্থায়ন ঘাটতি
৪ নভেম্বর প্রকাশিত জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) সর্বশেষ ‘অ্যাডাপটেশন গ্যাপ রিপোর্ট’ অনুযায়ী, ২০৩৫ সাল নাগাদ উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু অভিযোজনের জন্য প্রতিবছর প্রায় ৩০৫ বিলিয়ন ডলার প্রয়োজন হবে। অথচ ২০২৪ সালে উন্নত দেশগুলো থেকে আন্তর্জাতিক সরকারি অভিযোজন অর্থায়ন এসেছে মাত্র ২৮ থেকে ৩২ বিলিয়ন ডলারের মতো।
জাতিসংঘের হিসাব মতে, ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা অর্জিত হলেও প্রয়োজনের মাত্র ২০ থেকে ২৯ শতাংশ পূরণ হবে। এই বিশাল অর্থের প্রয়োজন এমন একটি সংকট মোকাবিলার জন্য, যার তীব্রতা সামনের দিনগুলোতে আরও মারাত্মক আকার ধারণ করতে পারে।
ক্লাইমেট কলোনিয়ালিটি ও বিশ্ব অর্থনীতির অসমতা
এই বৈষম্যের ঐতিহাসিক দিকটি বোঝার জন্য গবেষকেরা সাম্প্রতিক সময়ে ‘জলবায়ু ঔপনিবেশিকতা’ বা ‘ক্লাইমেট কলোনিয়ালিটি’ ধারণাটি ব্যবহার করছেন। ঔপনিবেশিক অর্থনীতিতে পৃথিবীর অনুন্নত অঞ্চলগুলোকে যেভাবে কাঁচামাল সরবরাহের উৎস হিসেবে ব্যবহার করা হতো, তেমনি বর্তমানে বায়ুমণ্ডলের কার্বন ধারণক্ষমতাকেও ধনী দেশগুলো তাদের নিজেদের স্বার্থে নিঃশেষ করেছে। তবে এই বাস্তবতাকে কেবল ধনী উত্তর ও দরিদ্র দক্ষিণের বিভাজন দিয়ে ব্যাখ্যা করলে চলবে না; বড় জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী অনেক দেশ আন্তর্জাতিক রাজনীতিতে ভিন্ন অবস্থান বজায় রাখছে। এই সমৃদ্ধির ইতিহাসের সঙ্গে ঔপনিবেশিক শোষণের গভীর সম্পর্ক রয়েছে।
আন্তর্জাতিক আলোচনায় এখনো সহায়তার ভাষাই প্রাধান্য পায়। উন্নত দেশগুলো সামান্য অর্থ দেওয়ার প্রতিশ্রুতির জন্য প্রশংসিত হয়, অথচ জলবায়ু অর্থায়নের হিসাব আরও গভীরভাবে পরীক্ষা করা প্রয়োজন। কত অর্থ অনুদান হিসেবে আসছে, ঋণের মাধ্যমে ভবিষ্যতে কতটা দায় তৈরি হচ্ছে, এবং জলবায়ু প্রকল্পের অর্থনৈতিক স্বচ্ছতা কতটুকু—তা দেখা দরকার। বিকল্প পথ হিসেবে জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফার ওপর কর আরোপ, জলবায়ুজনিত ক্ষতির কার্যকর অর্থায়ন এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণের বোঝা কমানোর উদ্যোগ নেওয়া যেতে পারে। আর এর সবচেয়ে বড় বোঝা বইছেন সেই মানুষেরাই, যাঁদের তা সামাল দেওয়ার সামর্থ্য সবচেয়ে কম। কপ ৩১: জলবায়ু প্রতিশ্রুতির আরেকটি স্তর, নাকি বাস্তবায়নের নতুন অধ্যায়। বাংলাদেশেও প্রভাবশালী মহল জলাভূমি ভরাট, নদী দখল কিংবা পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ ভূমিতে উন্নয়নের মাধ্যমে মুনাফা অর্জন করে চলেছে।
কাগমারী সম্মেলন থেকে নতুন বৈশ্বিক সংহতির প্রেরণা
এসব বৈশ্বিক কাঠামোগত পরিবর্তন আনতে দৃঢ় রাজনৈতিক সংহতির প্রয়োজন। অতীতে বাংলাদেশ ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) নেতৃত্ব দিয়েছে এবং ভি২০ জোটের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করেছে। তা সত্ত্বেও আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের পরিচয় এখনো প্রধানত জলবায়ু পরিবর্তনে বিপন্ন একটি দেশ হিসেবে থেকে গেছে। তবে আন্তর্জাতিক সংহতি গড়ে তোলার জন্য বাংলাদেশের নিজস্ব ইতিহাসেই একটি ঐতিহাসিক নজির রয়েছে। জলবায়ু পরিবর্তন বিদ্যমান সমস্যাগুলোকে আরও তীব্র করে তুলছে। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক সংগ্রামকে কেন্দ্র করে আয়োজিত হলেও এই সম্মেলনে সাম্রাজ্যবাদ, অর্থনৈতিক নির্ভরশীলতা, আন্তর্জাতিক সম্পর্ক এবং এশিয়া ও আফ্রিকার জনগণের সংহতির প্রশ্নগুলো গুরুত্ব পেয়েছিল। তানজিল শফিক নগর গবেষক এবং শিক্ষক ইউনিভার্সিটি অব শেফিল্ড, যুক্তরাজ্য মতামত লেখকের নিজস্ব।
- ১৯৫৭ সালের ফেব্রুয়ারিতে, বাংলাদেশের স্বাধীনতার ১৪ বছর আগে, টাঙ্গাইলের কাগমারীতে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর উদ্যোগে ঐতিহাসিক কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
- এর দুই বছর আগে, ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ার বান্দুং সম্মেলনের মধ্য দিয়ে সদ্য স্বাধীন ও উপনিবেশমুক্ত দেশগুলো আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের অবস্থান নতুনভাবে প্রতিষ্ঠার চেষ্টা শুরু করেছিল।
- কাগমারী সম্মেলনের বিশেষ তাৎপর্য ছিল এর রাজনৈতিক কল্পনার ব্যাপ্তিতে। বাংলার একটি গ্রাম থেকে ভাসানী আন্তর্জাতিক ক্ষমতার সম্পর্ক এবং সম্মিলিত রাজনৈতিক উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেছিলেন।
আগামী ফেব্রুয়ারিতে ঐতিহাসিক কাগমারী সম্মেলনের ৭০ বছর পূর্ণ হবে। কপ৩১-এ বাংলাদেশের জন্য প্রয়োজনীয় জলবায়ু অর্থায়ন আদায়ের চেষ্টা অবশ্যই চালিয়ে যেতে হবে। তবে একই সঙ্গে ১৯৫৭ সালে বাংলার একটি গ্রাম যদি আন্তর্জাতিক সংহতি নিয়ে চিন্তা ও আলোচনার ক্ষেত্র হয়ে উঠতে পারে, তাহলে আজকের স্বাধীন বাংলাদেশও আমাদের সময়ের গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্রশ্নগুলো নিয়ে মানুষকে নতুন করে একত্র করার নেতৃত্বমূলক উদ্যোগ নিতে পারে।

















