সোমবার সকালে ঝালকাঠি শিল্পকলা একাডেমিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২২০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা পরিষদ ও উপজেলা পরিষদের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নবিষয়ক একটি সেমিনারও অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, ‘শুধু লেখাপড়ায় জিপিএ-৫ পেলেই হবে না, শুদ্ধাচার ও স্বাস্থ্যের দিকেও গুরুত্ব দিতে হবে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১ টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমিতে ঝালকাঠি জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নবিষয়ক জেলা পর্যায়ের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তি।
শিক্ষার্থীদের উদ্দেশে ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, কেবল জিপিএ-৫ অর্জনই লক্ষ্য হওয়া উচিত নয়, বরং ব্যক্তিগত জীবনে শুদ্ধাচার ও সুস্বাস্থ্যের চর্চাও সমান গুরুত্বপূর্ণ। দেশের বিশাল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হলে পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতার কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের বাড়ির আঙিনায় সবজি চাষ এবং হাঁস-মুরগি পালনের মাধ্যমে পুষ্টিকর খাবারের চাহিদা মেটানোর পরামর্শ দেন। তিনি আরও বলেন, আজকের এই কৃতী শিক্ষার্থীরা আমাদের উজ্জ্বল নক্ষত্র; তাদের মধ্যে কবি কামিনী রায় ও জীবনানন্দ দাসের মতো প্রতিভার বিকাশ ঘটাতে হবে। তিনি বলেন, ‘আজ আমি একঝাঁক উজ্জ্বল নক্ষত্রের মাঝে বসে আছি। কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়নে উদ্যোগ নেওয়া প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, তারা নিজেদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে এবং নিজেদের যোগ্যতা ও মেধা দিয়ে ঝালকাঠিকে আরও আলোকিত করবে।
তরুণদের জন্য দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দিয়ে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, মেধার পাশাপাশি শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা বাড়াতে হবে এবং সহপাঠীদের সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে এগিয়ে যেতে হবে। বিশেষ মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের সুযোগ সৃষ্টির বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও তিনি প্রতিশ্রুতি দেন। এছাড়া পরিবেশ রক্ষার তাগিদ দিয়ে তিনি বলেন, নির্দিষ্ট স্থান ব্যতীত যেখানে-সেখানে ময়লা ফেলা থেকে বিরত থাকতে হবে এবং চারপাশ পরিষ্কার রাখতে হবে। নিজেদের পাশাপাশি অন্য ভাইবোনদেরও সঙ্গে নিয়ে কাজ করতে হবে, যাতে সবাই মিলে সামনে এগিয়ে যেতে পারে। বাড়ির আঙিনাসহ আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং ময়লা-আবর্জনার ক্ষতিকর দিকগুলো সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে।
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে এই সংবর্ধনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর এবং জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবু ছাইদ। অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যের করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

















