ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে ইসলামী ব্যাংক। প্রতিষ্ঠানটি তাদের করপোরেট ব্যাংকিং বিভাগে ‘ইউনিট হেড’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভাইস প্রেসিডেন্ট থেকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদের সমকক্ষ ব্যাংকিং অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীরা আগামী ৫ নভেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৫০ বছর পর্যন্ত গ্রহণযোগ্য।
পদের বিস্তারিত ও যোগ্যতা
- পদের নামইউনিট হেড (করপোরেট ব্যাংকিং)
- পদসংখ্যানির্ধারিত নয়
- শিক্ষাগত যোগ্যতাযেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
- অভিজ্ঞতানামকরা বাণিজ্যিক ব্যাংকের করপোরেট বিজনেস বিভাগে অন্তত ৮ বছর কাজ করার অভিজ্ঞতা প্রয়োজন (ভিপি থেকে ইভিপি সমমান পদে)। ব্যাপকভিত্তিক করপোরেট বিজনেস ম্যানেজমেন্টে নির্দিষ্ট কাজের ট্র্যাক রেকর্ড, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এবং ক্লায়েন্ট ম্যানেজমেন্টে গভীর জ্ঞান থাকতে হবে। পাশাপাশি ডেটা ইন্টারপ্রিটেশনসহ শক্তিশালী বিশ্লেষণাত্মক ক্ষমতা, এমএস অফিস ও বিজনেস স্ট্র্যাটেজিতে দক্ষতা চাওয়া হয়েছে।
দায়িত্ব ও সুযোগ-সুবিধা
- প্রধান দায়িত্বব্যাংকের কৌশলগত লক্ষ্যের সাথে সংগতি রেখে সম্পদ, দায়, রাজস্ব ও মুনাফায় টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা। নতুন প্রাতিষ্ঠানিক গ্রাহক সংগ্রহ, করপোরেট ল্যান্ডিং, আমানত, ট্রেড ফিন্যান্স ও ক্যাশ ম্যানেজমেন্টের প্রবৃদ্ধি ঘটানো। একইসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নিয়ম ও ক্রেডিট নীতি অনুসরণ করে ঝুঁকি ব্যবস্থাপনা ও অ্যান্টি–মানি লন্ডারিং কমপ্লায়েন্স নিশ্চিত করা।
- বেতনআলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
- কর্মস্থলবাংলাদেশের যেকোনো স্থানে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের অফিসিয়াল ক্যারিয়ার পোর্টালের (https://career.standardbankbd.com/) মাধ্যমে ৫ নভেম্বরের মধ্যে আবেদন পাঠাতে পারবেন। আবেদনকারীদের মধ্য থেকে কেবল প্রাথমিক বাছাইকৃত প্রার্থীদের সঙ্গেই যোগাযোগ করা হবে।

















