রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও বিসিবির সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে বিশাল সেন্টারের সামনে এ হামলার ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার ওসি আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলির সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না। এ কারণে তিনি অক্ষত রয়েছেন, তবে তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই হামলার সঙ্গে আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধের সম্পর্ক আছে কি না, তা নিয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

















