গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় অবস্থিত সুপ্রিম গার্মেন্টস নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ১০টার দিকে কারখানার কার্টন ও সুতার গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। শনিবার সকাল ১০ টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। গাজীপুরে কাশিমপুরে একটি গার্মেন্টসে আগুন লেগেছে।
কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, আগুনের খবর পাওয়ার পর কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশন থেকে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে সারাবো ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও তিনটি ইউনিট যুক্ত হয়। বর্তমানে মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুনের তীব্রতা এখন অনেকটা কমে এসেছে।
কারখানার গোডাউনে প্রচুর পরিমাণে খালি কার্টন মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

















