৩১ অক্টোবর বিশ্বজুড়ে পালিত ‘বিশ্ব শহর দিবস ২০২৬’ উপলক্ষে টেকসই ও আধুনিক নগর গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে কাতার গণপূর্ত কর্তৃপক্ষ (আশগাল)। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “শহরের পুনরুজ্জীবন: সবার জন্য উপযুক্ত আবাসন”। দ্রুত নগরায়ণের সঙ্গে সামঞ্জস্য রেখে সাধারণ মানুষের জীবনযাত্রার মান বাড়াতে দেশজুড়ে আবাসন অবকাঠামোর সংস্কার ও সম্প্রসারণ কাজ জোরকদমে চালিয়ে যাচ্ছে সংস্থাটি।
আশগালের প্রজেক্ট অ্যাফেয়ার্স ডিরেক্টর প্রকৌশলী খালিদ সাইফ আল-খায়ারীন কাতার নিউজ এজেন্সিকে জানান, দেশটির নাগরিক অঞ্চলগুলোতে আধুনিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। বর্তমানে ওয়েস্ট উম্মে সালাল, আল ইব, আল সুমামা, আল ওয়াব, আল মেশাফ, আল মামুরা, দক্ষিণ-পশ্চিম মুয়াইদার, আল খারাইতিয়াত এবং রওজাত আল হামামাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নতুন ও পুরোনো সড়ক পুনর্নির্মাণ, উন্নত ড্রেনেজ ব্যবস্থা স্থাপন এবং নাগরিক সেবা আধুনিকায়নের কাজ বাস্তবায়িত হচ্ছে।
টেকসই উন্নয়ন ও সবুজ প্রযুক্তির প্রয়োগ
- স্থানীয় কাঁচামালের ব্যবহারআশগালের বিভিন্ন অবকাঠামোগত প্রকল্পে ব্যবহৃত কাঁচামালের ৭৫ শতাংশই দেশীয় শিল্প থেকে সংগ্রহ করা হচ্ছে। এটি বৈদেশিক নির্ভরতা কমানোর পাশাপাশি দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- পুনর্ব্যবহার ও সৌরশক্তিনির্মাণ কাজের সময় তোলাপাহাড়ের পাথর, পুরনো কংক্রিট ও অ্যাসফল্ট পুনর্ব্যবহার (Recycle) করা হচ্ছে। এছাড়া প্রজেক্ট সাইট ও বিভিন্ন নির্দেশক বোর্ডে সৌরশক্তির সর্বাত্মক ব্যবহার নিশ্চিত করা হয়েছে।
- পানি ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহারবর্ষাকালে পানি জমা রোধে ড্রেনেজ নেটওয়ার্ক ও পাম্পিং স্টেশনগুলোর সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি ভূগর্ভস্থ অতিরিক্ত পানি অপসারণ করে তা অন্যান্য উন্নয়ন প্রকল্পে পুনরায় ব্যবহার করা হচ্ছে।
- নিরাপদ পদচারণ ও সাইক্লিংনাগরিকদের সুস্থ জীবনযাপন উৎসাহিত করতে প্রতিটি এলাকায় নিরাপদ ফুটপাত, ডেডিকেটেড সাইকেল ট্র্যাকিং লেন এবং পরিবেশবান্ধব সবুজ পার্ক গড়ে তোলা হচ্ছে।
আগামী ৫ বছরের মহাপরিকল্পনা
‘কাতার ন্যাশনাল ভিশন ২০৩০’-এর লক্ষ্য অর্জনে আগামী পাঁচ বছরে অবকাঠামোগত কাজে নতুন গতি আনছে আশগাল।
এই মহাপরিকল্পনার অংশ হিসেবে দেশের নাগরিকদের জন্য বরাদ্দ দেওয়া প্রায় ৩৩ হাজার আবাসিক প্লটে পূর্ণাঙ্গ নাগরিক সুবিধা ও বিদ্যুৎ-যোগাযোগ নিশ্চিত করতে ৩০টিরও বেশি মেগা রোড ও অবকাঠামো প্রজেক্টের দরপত্র (Tender) আহ্বান করা হবে। আগামী ৫ বছরের মহাপরিকল্পনার আওতায় নাগরিকদের জন্য বরাদ্দকৃত প্রায় ৩৩, ০০০ আবাসিক প্লটে সুনির্দিষ্ট নাগরিক সুবিধা ও সংযোগ সড়ক নিশ্চিত করতে ৩০টিরও বেশি মেগা রোড ও অবকাঠামো প্রজেক্টের দরপত্র (Tender) আহ্বান করা হবে।
কাজের সঠিক ব্যবস্থাপনা ও দ্রুত গতি নিশ্চিত করতে পুরো প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং আধুনিক ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছে প্রতিষ্ঠানটি।

















