ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনোভাবেই পাসপোর্ট প্রদান করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী পরিষ্কারভাবে বলেন, কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ পাসপোর্ট দেবে না। তাকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতকে আহ্বান জানানো হয়েছে। এ সময় পলাতক আসামিকে পাসপোর্ট দেওয়ার আইনি সুযোগ নিয়ে এক সাংবাদিক প্রশ্ন করলে হুমায়ুন কবির বলেন, কোনো ক্লিয়ারেন্স নেই। প্রত্যার্পণ চুক্তিটি পড়লে এর উত্তর পাওয়া যাবে। তাদেরকে (ভারত) হস্তান্তর করার আহ্বান জানানো হয়েছে।

















