জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ উপলক্ষ্যে বর্তমানে তুরস্কের আন্তালিয়ায় অবস্থান করছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা। এই সম্মেলনকে ঘিরে আয়োজিত এক বিশেষ মধ্যাহ্নভোজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বৃহস্পতিবার আন্তালিয়ার রেগনাম হোটেলে তুরস্কের ফাস্ট লেডি এমিন এরদোয়ান আমন্ত্রিত অতিথিদের সম্মানে এই ভোজের আয়োজন করেন।
অনুষ্ঠানস্থলে পৌঁছালে ডা. জুবাইদা রহমানকে আন্তরিকভাবে স্বাগত জানান তুরস্কের ফাস্ট লেডি এমিন এরদোয়ান। এ সময় দুইজনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও শুভেচ্ছা বিনিময় হয়। এছাড়াও মধ্যাহ্নভোজের আয়োজনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত অতিথিদের সঙ্গেও কুশল বিনিময় করেন জুবাইদা রহমান। উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার তুরস্কে পৌঁছান ডা. জুবাইদা রহমান।

















