যুক্তরাষ্ট্রের সরাসরি মধ্যস্থতায় দীর্ঘ প্রতীক্ষিত শান্তি আলোচনার টেবিলে বসেছে রাশিয়া ও ইউক্রেন। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আয়োজিত দুই দিনের এই গুরুত্বপূর্ণ বৈঠকটি চলতি বছরের ফেব্রুয়ারির পর দেশ দুটির মধ্যে প্রথম সরাসরি ত্রিপক্ষীয় আলোচনার উদ্যোগ। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ জানিয়েছে, মঙ্গলবার (১০ নভেম্বর) থেকে এই আলোচনা শুরু হয়েছে।
চলমান এই আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিশেষ দূত হিসেবে নেতৃত্ব দিচ্ছেন স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। অন্যদিকে, রুশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ভ্লাদিমির মেদিনস্কি। তিনি ২০২২ সালের মার্চে তুরস্কের ইস্তাম্বুলে হওয়া প্রথম সরাসরি শান্তি আলোচনার সময় থেকেই রুশ দলের নেতৃত্বে রয়েছেন। রাশিয়ার এই প্রতিনিধি দলে আরও রয়েছেন উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ও মিখাইল গালুজিন, সামরিক গোয়েন্দা প্রধান ইগর কোস্তিউকভ এবং জেনারেল স্টাফের অপারেশনাল বিভাগের উপপ্রধান ইউরি ঝিগারলভস্কি।
ইউক্রেনের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন দেশটির ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান রুস্তেম উমেরভ, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ কিরিলো বুদানভ, তার ডেপুটি সের্গেই কিসলিতসিয়া এবং ক্ষমতাসীন দল সার্ভেন্ট অব দ্য পিপলের নেতা দাভিদ আরাখামিয়া।
আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের পাশাপাশি ইউরোপীয় দেশগুলোর একাধিক কর্মকর্তাও উপস্থিত রয়েছেন। তবে মূল ত্রিপক্ষীয় আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্তি নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে মস্কো। রয়টার্সের তথ্য অনুযায়ী, মূল অধিবেশন শুরুর আগে ইউক্রেনীয় প্রতিনিধিরা ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটোর প্রতিনিধি এবং মার্কিন দূতদের সঙ্গে আলাদাভাবে আলোচনা করেছেন।
ফ্রান্সের পক্ষ থেকে বলা হয়েছে, ইউরোপীয় নিরাপত্তার সুনির্দিষ্ট সমাধান ছাড়া ইউক্রেনে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়, তাই ইউরোপের সম্পৃক্ততা অপরিহার্য। তবে রাশিয়া স্পষ্টভাবে জানিয়েছে যে, ইউক্রেনীয় ও আমেরিকানদের এই দ্বিপক্ষীয় সংলাপে ইউরোপীয়দের কোনো স্থান নেই। তবে রাশিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে, ইউক্রেনীয় ও মার্কিনিদের সঙ্গে বৈঠকে ইউরোপীয়দের কোনো স্থান তারা দেখছে না।
একজন মার্কিন কর্মকর্তার মতে, আলোচনার টেবিলে ভূখণ্ড বিনিময়ের প্রশ্নে রাশিয়া ও ইউক্রেনের অবস্থানে আগের চেয়ে নমনীয়তা দেখা যাচ্ছে। সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চিত করা এবং ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পথ প্রশস্ত করার মতো বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। ন্যাটো চুক্তির ৫ নম্বর অনুচ্ছেদের আদলে ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।
অন্যদিকে, রুশ প্রতিনিধিদলের একটি সূত্র নিশ্চিত করেছে যে, আবুধাবির এই আলোচনায় যুদ্ধ-পরবর্তী ইউরোপের নিরাপত্তা কাঠামো নির্ধারণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং ভবিষ্যতে সংঘাতের ঝুঁকি কমানোর উপায়গুলো নিয়েও দুই পক্ষ মতবিনিময় করছে।
সম্ভাব্য শান্তিচুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেছেন। গত রোববার (৮ নভেম্বর) সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, রাশিয়া ও ইউক্রেন চুক্তির অত্যন্ত কাছাকাছি রয়েছে। ট্রাম্প বলেন, ‘আমি মনে করি আমরা এটি সম্পন্ন করতে পারব এবং শেষ পর্যন্ত ইউক্রেনকে নতুন রূপে দেখা যাবে।’ তবে কোন কোন অঞ্চলের সীমান্ত পরিবর্তিত হতে পারে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
ট্রাম্প আরও জানান, শান্তি প্রতিষ্ঠার পথে প্রধান বাধা হচ্ছে দুই দেশের নেতৃত্বের মধ্যে থাকা তীব্র বিদ্বেষ। রাশিয়া ২০২২ সালে ইউক্রেন আক্রমণ করার পর থেকে দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝঝিয়া ও খেরসন অঞ্চলের দখল নিয়ে পুতিন ও জেলেনস্কির অবস্থান পরস্পরবিরোধী। পুতিন এই চার অঞ্চল থেকে সেনা প্রত্যাহার ও রাশিয়ার কর্তৃত্ব মেনে নেওয়ার শর্ত দিলেও, জেলেনস্কি তা বরাবরই প্রত্যাখ্যান করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট তার দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ড বিসর্জন দিয়ে কোনো আত্মসমর্পণমূলক চুক্তিতে যেতে নারাজ। প্রসঙ্গত, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, যুদ্ধের অবসানে এবং যেকোনো স্থায়ী যুদ্ধবিরতির পূর্বশর্ত হিসেবে ২০২২ সালে যুদ্ধ শুরু পর থেকে রাশিয়ার দখল করা চারটি অঞ্চল- দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝঝিয়া এবং খেরসন থেকে ইউক্রেন সম্পূর্ণ সেনা প্রত্যাহার ও।

















