অস্ট্রেলিয়ান ক্রিকেটের আলোচিত স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে উসমান খাজার নতুন আত্মজীবনী ‘সবর’-এ আনা অভিযোগগুলোকে ‘শতভাগ ভুল’ ও ‘ভিত্তিহীন’ বলে নাকচ করে দিয়েছেন বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় পুরো দল অবগত ছিল—খাজার এমন দাবিকে উড়িয়ে দিয়ে কামিন্স জানান, তিনি এমন কোনো পরিকল্পনার কথা জানতেন না। সম্প্রতি প্রকাশিত আত্মজীবনী ‘সবর’-এ ২০১৮ সালের বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে নিজের অভিজ্ঞতা ও দলের ভেতরের নানা বিষয় তুলে ধরেছেন খাজা। কামিন্স বলেন, ‘উসমান আসলে আরও গুরুতর কিছু বলেছেন। ২০১৮ সালের অস্ট্রেলিয়া দলের মানসিকতার সমালোচনা করলেও পুরো দল মিলে বল টেম্পারিংয়ের কোনো পরিকল্পনা করেছিল বলে মানতে নারাজ কামিন্স। কামিন্স বলেন, ‘তিনি একজন ব্যাটসম্যান ছিলেন। বোলাররা একসঙ্গে বসে এমন কিছু করার সিদ্ধান্ত নেয়নি। দুয়েকজনের সঙ্গে কথা বলেও দেখেছি, তাদের কাছেও এটি নতুন তথ্য।
শুক্রবার সিডনির ক্রিকেট সেন্টারে প্রায় ৬৮ মিনিটের এক সংবাদ সম্মেলনে কামিন্স এসব অভিযোগের বিস্তারিত জবাব দেন। তিনি বলেন, মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার বিষয়টি দলের সবাই জানত—এই দাবি সম্পূর্ণ অসত্য। গত আট বছর ধরে তিনি একই অবস্থানে অটল রয়েছেন এবং তদন্তের সময় যা যা জানতেন, তার সবটুকুই কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। প্রায় ৬৮ মিনিট ধরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। আমার মনে হয়, বিষয়টি নিয়ে যথেষ্ট আলোচনা হয়নি। মানুষ ধরে নেয়, বল রিভার্স সুইং করানোর জন্য বৈধ পদ্ধতি ব্যবহার থেকে হঠাৎ স্যান্ডপেপার ব্যবহারে যাওয়ার পেছনে নিশ্চয়ই বড় কোনো পরিকল্পনা ছিল। আমার ১৫ বছরের ক্যারিয়ারে সে অসাধারণ একজন মানুষ এবং বন্ধু। এ কারণেই আমি বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলতে চাই।
কামিন্স আরও জানান, ক্যামেরন ব্যানক্রফটকে স্যান্ডপেপার ব্যবহারের সময় সতর্ক থাকতে বলার যে অভিযোগ খাজা তুলেছেন, তা তাকে বিস্মিত করেছে। তার মতে, বল টেম্পারিংয়ের কোনো পূর্বপরিকল্পনা বা দলীয় সভা ছিল না। ঘটনাটি কোনো মহাপরিকল্পনার অংশ নয়, বরং পরিস্থিতির এক অনাকাঙ্ক্ষিত পরিণাম হিসেবেই এটি ঘটেছে বলে তার ধারণা। দলের ভেতর যেকোনো মূল্যে জয়ের তীব্র মানসিকতা ছিল, কিন্তু অবৈধ পন্থায় বলের আকৃতি পরিবর্তনের মতো কোনো দলীয় সিদ্ধান্ত বা মহাপরিকল্পনা ছিল না বলে তিনি জোর দিয়ে বলেন।
খাজার প্রতি ব্যক্তিগত শ্রদ্ধাবোধ থাকলেও এই আচরণে কামিন্স বেশ ব্যথিত। দীর্ঘদিনের বন্ধু ও সতীর্থ হওয়া সত্ত্বেও খাজার এমন অভিযোগকে তিনি মানহানিকর বলে অভিহিত করেন। কামিন্স বলেন, গত আট বছর ধরে অস্ট্রেলীয় ক্রিকেটের সংস্কৃতি পুনর্গঠনে খাজা তাদের সাথেই কাজ করেছেন, কিন্তু তার বইয়ে করা এমন মন্তব্য তার চেনা উসমানের সঙ্গে মেলে না। তবে দীর্ঘদিনের বন্ধুত্বের খাতিরে তিনি খাজার বিরুদ্ধে আইনি কোনো পদক্ষেপ নেবেন না বলে স্পষ্ট করেছেন। কিন্তু বন্ধুরা একে অপরের জীবন ও সুনামের বিষয়ে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারে না।’। এখানে প্রেক্ষাপট ও খুঁটিনাটি গুরুত্বপূর্ণ।
আত্মজীবনীতে পোর্ট এলিজাবেথ টেস্টেও স্যান্ডপেপার ব্যবহারের যে নতুন অভিযোগ তোলা হয়েছে, তা নিয়েও কামিন্স বিস্ময় প্রকাশ করেন। তিনি জানান, এই সপ্তাহেই বিষয়টি প্রথম জানতে পেরেছেন এবং এ বিষয়ে তার বা দলের অন্যদের কোনো ধারণা ছিল না। ক্যারিয়ারে বল টেম্পারিং দেখার একমাত্র ঘটনা হিসেবে তিনি এক অভিজ্ঞ ব্যাটসম্যানের বোতলের ছিপি ব্যবহারের প্রসঙ্গটি উল্লেখ করেন, যেখানে আম্পায়াররা হস্তক্ষেপ করে সেটি থামিয়ে দিয়েছিলেন এবং পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হয়েছিল।
২০১৮ সালের সেই কেপটাউন টেস্টের ঘটনায় তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফট নিষিদ্ধ হয়েছিলেন। আট বছর পার হওয়ার পর খাজার নতুন আত্মজীবনী ও কামিন্সের পাল্টা বক্তব্যের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার সেই পুরোনো বিতর্ক নতুন করে সামনে এসেছে, যা ক্রিকেট মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেপটাউন ঘটনার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে সাক্ষাৎকার দেওয়ার কথাও জানিয়েছেন কামিন্স।

















