গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় মঙ্গলবার রাতে নাশকতার চেষ্টার সময় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইবনে সিনা কারখানার সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিল থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এ ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইবনে সিনা কারখানার সামনে এ ঘটনা ঘটে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ৫ জনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের তল্লাশি করে পুলিশ পাঁচটি পেট্রোল বোমা ও পাঁচটি ককটেল জব্দ করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন তারাকান্দা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান (৪৫), সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী (৪৮), কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ আহমেদ ইফতি (২১), জেলা ছাত্রলীগের ছাত্রবিষয়ক উপসম্পাদক আসিফ আহমেদ (২১) এবং ৮ নম্বর মহল্লা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসেম সিকদার (৪৬)।
বুধবার দুপুরে নাশকতার দায়ে দায়ের করা মামলায় এই ৫ আসামিকে গাজীপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্ত ও নাশকতার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আদালতে আসামিদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নাশকতার মামলায় গ্রেপ্তার পাঁচজনকে গাজীপুর জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে আরও তথ্য উদ্ঘাটনে আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

















