৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী স্লোভেনিয়া: রাষ্ট্রদূত তোমাজ মেনসিন

news24banglatv.com জাতীয় ডেস্ক
Follow us Facebook YouTube
সব খবর

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও বাণিজ্যের পরিধি বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে স্লোভেনিয়া। জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিন এই আগ্রহের কথা জানান। সাক্ষাতে দুই দেশের সংসদীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশ ও স্লোভেনিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি স্মরণ করেন যে, বাংলাদেশের স্বাধীনতার পরপরই তৎকালীন যুগোস্লাভিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বিকশিত হয়েছিল এবং সে সময়ের প্রভাবশালী নেতা মার্শাল টিটোর সঙ্গে বাংলাদেশের ইতিবাচক সম্পর্ক ছিল। গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে গিয়ে স্পিকার ১৯৪৭ সালের দেশভাগ থেকে শুরু করে দীর্ঘ সংগ্রাম ও বিভিন্ন সময়ের স্বৈরাচারী শাসনের ভয়াবহতা তুলে ধরেন। তিনি বলেন, বিগত ১৬ বছর ধরে প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের সাংবিধানিক অধিকার হরণ করা হয়েছিল, যার অবসান ঘটে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে। বর্তমান সংসদকে তিনি এ যাবতকালের সবচেয়ে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন হিসেবে অভিহিত করেন। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার ইতিহাস তুলে ধরে স্পিকার বলেন, ১৯৪৭ সালে দেশভাগের পরও এ অঞ্চলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হয়নি। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর না করায় মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ওই শাসনের অবসান ঘটে। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জিত হলেও গণতন্ত্র অধরাই থেকে যায়। বিভিন্ন সময়ে সামরিক ও স্বৈরাচারী শাসন এ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে। গুম, খুন, অর্থ পাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতা কুক্ষিগত করে রাখে।

স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিন বাংলাদেশের সর্বশেষ নির্বাচনকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের পর্যবেক্ষক দল এই নির্বাচন পর্যবেক্ষণ করেছে। রাষ্ট্রদূত দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠা, প্রতিনিধি দলের সফর বিনিময় এবং রোহিঙ্গা সংকট সমাধানে স্লোভেনিয়ার সক্রিয় ভূমিকার আশ্বাস দেন। এছাড়া মুক্ত বাণিজ্য চুক্তি, ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়ের বিষয়েও উভয় পক্ষ একমত পোষণ করেন। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি যুগোস্লাভিয়া সফর করেছিলেন।

অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ স্লোভেনিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে তেল ও গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনের কাজে বিনিয়োগ করার জন্য আমন্ত্রণ জানান। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং স্লোভেনিয়া দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সব খবর
শিরোনাম :
মিয়ানমারে রোহিঙ্গা মৃত্যুর ঘটনা সংঘটিত হয়েছে, ঐতিহাসিক রায় আইসিজের আওয়ামী লীগের ডাকা লকডাউনেও স্বাভাবিক রংপুর, সতর্ক প্রশাসন সনি আনল দুই নতুন হেডফোন, থাকছে বিশেষ কিস্তি সুবিধা কাতারে শুরু হলো ইতিহাসের বৃহত্তম বিরল ক্লাসিক কার প্রদর্শনী ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে আ. লীগ: চসিক প্রশাসক অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী স্লোভেনিয়া: রাষ্ট্রদূত তোমাজ মেনসিন সহিংসতা আর বরদাশত করা হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীতে বিআরটিসি বাস টার্মিনালে পেট্রোল বোমা হামলা মেয়ের জন্য স্বপ্ন পূরণ, স্ত্রীর ক্ষেত্রে কেন শর্ত? বাহরাইন ও কুয়েতে ইরানের হামলার তীব্র নিন্দা কাতারের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ দেশের সব বিমানবন্দরে জারি করা হলো সর্বোচ্চ সতর্কতা গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ভাঙচুর, অস্ত্র হাতে মহড়া ভৈরবে চলন্ত বাসে পেট্রোল বোমা হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রী তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে ২৩ জনের চাকরি সুইজারল্যান্ডে কাতারের আমিরের প্রথম ঐতিহাসিক রাষ্ট্রীয় সফর চাঁদপুরে ফ্ল্যাটে একাকী নারীর রহস্যজনক মৃত্যু, তদন্তে নামল পুলিশ রোহিঙ্গা মৃত্যুর ঘটনা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে আজ ঐতিহাসিক রায় আইসিজেতে গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি: দোকানপাট বন্ধ, টহলে বিজিবি মিয়ানমারে রোহিঙ্গা মৃত্যুর ঘটনা সংঘটিত হয়েছে, ঐতিহাসিক রায় আইসিজের আওয়ামী লীগের ডাকা লকডাউনেও স্বাভাবিক রংপুর, সতর্ক প্রশাসন সনি আনল দুই নতুন হেডফোন, থাকছে বিশেষ কিস্তি সুবিধা কাতারে শুরু হলো ইতিহাসের বৃহত্তম বিরল ক্লাসিক কার প্রদর্শনী ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে আ. লীগ: চসিক প্রশাসক অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী স্লোভেনিয়া: রাষ্ট্রদূত তোমাজ মেনসিন সহিংসতা আর বরদাশত করা হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীতে বিআরটিসি বাস টার্মিনালে পেট্রোল বোমা হামলা মেয়ের জন্য স্বপ্ন পূরণ, স্ত্রীর ক্ষেত্রে কেন শর্ত? বাহরাইন ও কুয়েতে ইরানের হামলার তীব্র নিন্দা কাতারের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ দেশের সব বিমানবন্দরে জারি করা হলো সর্বোচ্চ সতর্কতা গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ভাঙচুর, অস্ত্র হাতে মহড়া ভৈরবে চলন্ত বাসে পেট্রোল বোমা হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রী তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে ২৩ জনের চাকরি সুইজারল্যান্ডে কাতারের আমিরের প্রথম ঐতিহাসিক রাষ্ট্রীয় সফর চাঁদপুরে ফ্ল্যাটে একাকী নারীর রহস্যজনক মৃত্যু, তদন্তে নামল পুলিশ রোহিঙ্গা মৃত্যুর ঘটনা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে আজ ঐতিহাসিক রায় আইসিজেতে গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি: দোকানপাট বন্ধ, টহলে বিজিবি