নিজের কন্যাসন্তানের স্বপ্নপূরণে অধিকাংশ বাবাই আপসহীন। সন্তানের পড়াশোনা, ক্যারিয়ার কিংবা ব্যক্তিগত স্বাধীনতার ক্ষেত্রে তারা সর্বোচ্চটুকু দিতে প্রস্তুত থাকেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, একই পুরুষ যখন নিজের জীবনসঙ্গিনীর স্বপ্নপূরণের কথা আসে, তখন যেন ভিন্ন মানুষ হয়ে যান। কেন মেয়ের জন্য যে স্বাধীনতা কামনা করা হয়, স্ত্রীর ক্ষেত্রে সেই একই জায়গা থেকে শর্ত জুড়ে দেওয়া হয়? বাবা হিসেবে ভালোবাসা থাকলেও স্বামী হিসেবে দায়িত্ব ও সম্মানের জায়গায় এই ঘাটতি কেন তৈরি হয়, তা আজ বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কিছুটা আড়ষ্টতা নিয়েই পাল্টা প্রশ্ন করলাম, ‘কেউ যদি তোমার মেয়ের সঙ্গে এমনটা করে?’।
আমাদের পরিচিত মহলে এমন বহু উদাহরণ আছে। সম্প্রতি এক পরিচিত ব্যক্তির সঙ্গে আলাপচারিতায় বিষয়টি স্পষ্ট হলো। তাঁর স্ত্রী চাকরি করতে আগ্রহী, অথচ ওই স্বামী একটি শর্ত জুড়ে দিয়েছেন যে, স্ত্রী চাকরি করলে তিনি নিজেই চাকরি ছেড়ে দেবেন। তাঁর যুক্তি হলো, মা-বাবা দুজনেই কর্মজীবী হলে একমাত্র মেয়ের যত্নে কোনো ত্রুটি হতে পারে। অথচ মেয়ের প্রতি এই অতিসচেতন বাবা কি কখনো ভেবেছেন, তিনি যদি আজকের এই শর্তটি নিজের স্ত্রীর বদলে ভবিষ্যতে মেয়ের জামাতার কাছ থেকে পান, তবে তাঁর মানসিক অবস্থা কেমন হবে? খুব চেনা একজনের গল্প দিয়েই শুরু করি। এই তো মাসখানেক আগে একদিন খেতে বসে তাঁর সঙ্গে গল্প হচ্ছিল। কথায় কথায় জানলাম, তাঁর স্ত্রীর চাকরি করার খুব ইচ্ছা। কী সেই শর্ত, জানতে চাইলে বললেন, ‘তাহলে আমি চাকরি ছেড়ে দেব।’। বাসায় নির্ভরযোগ্য কোনো অভিভাবক নেই। হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটলে কিংবা মা বাড়িতে না থাকায় মেয়ের খাওয়াদাওয়ায় সমস্যা হলে কী হবে। বিষয়টি তখনো আমাকে ভাবিয়েছিল, এখনো ভাবায়।
একই রকম মানসিকতা দেখা যায় অনেক পেশাদার ও আধুনিক মানুষের মধ্যেও। পড়াশোনার পাশাপাশি নাচ–গানেও সুনাম কুড়িয়েছে।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ঊর্ধ্বতন কর্মকর্তার উদাহরণ দেওয়া যায়।
তিনি নিজে দারুণ আধুনিক মনমানসিকতার পরিচয় দিলেও তাঁর স্ত্রীর অনেক সুপ্ত প্রতিভা ও স্বপ্ন—যেমন গান শেখা বা সংবাদ পাঠের আকাঙ্ক্ষা—পরিবারের চাপে অপূর্ণ রয়ে গেছে।
মেয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের কারণ দেখিয়ে সঙ্গীর সব চাওয়াকে অবহেলা করা যেন এক অদ্ভুত সামাজিক প্রথা হয়ে দাঁড়িয়েছে। কখনো কখনো সামাজিক পরিসরে স্ত্রীকে তাচ্ছিল্য করতেও তাঁদের সংকোচ হয় না।
অনেকের ক্ষেত্রেই এই অজুহাত কাজ করে, ‘তুমি আর আমার মেয়ে কি এক হলো? মেয়ে দেশের একটি স্বনামধন্য ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে।
এই একটি বাক্য যেন সম্পর্কের ভারসাম্যহীনতাকে পরিষ্কার করে দেয়। এই ৫ কারণে দাম্পত্যে ‘পিলো টক’ জরুরি।
ফেসবুকে সম্প্রতি এক নতুন বাবার স্ট্যাটাস বেশ আলোচনার জন্ম দিয়েছে। তিনি লিখেছেন, ‘আমার স্ত্রী প্রায় তিন বছরে তার বাবার বাড়িতে আমাকে মোট তিন দিন নিতে পারে নাই, অথচ আমাদের মেয়ে তিন মাস বয়সেই তার নানুবাড়িতে আমাকে তিন সাতে মোট ২১ দিন নিয়ে গেছে। আগে যেখানে স্ত্রীর মেসেজ বা ফোনের দিকে খেয়াল করতাম না, এখন মেয়ের খাতিরে প্রতিদিন ওর মাকে বারবার কল করতে হয়।’ অর্থাৎ, সন্তানের জন্মই যেন বাবার কাছে মায়ের গুরুত্বের নতুন মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন হলো, সন্তান জন্মের আগে কি সেই মানুষটি গুরুত্বের দাবিদার ছিলেন না?
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক সুলতানা মোস্তফা খানমের মতে, এর মূলে রয়েছে পুরুষতান্ত্রিক অহংবোধ ও সামাজিকীকরণের প্রভাব। অনেক পুরুষ ভয় পান যে, স্ত্রীকে বেশি প্রাধান্য দিলে সংসারে নিজের গুরুত্ব কমে যাবে। এছাড়া স্ত্রীর ক্যারিয়ারের সাফল্য বা স্বাধীনতা নিয়ে তাদের মধ্যে একধরনের নিরাপত্তাহীনতাও কাজ করে। অনেকে মনে করেন, স্ত্রী স্বাবলম্বী হলে সংসারের প্রতি অমনোযোগী হয়ে পড়বেন। অন্যদিকে, কন্যাসন্তানের সাফল্যের সঙ্গে বাবার নাম জড়িয়ে থাকে বলে মেয়ের ক্ষেত্রে বাবাদের উৎসাহ বেশি থাকে। সংগত কারণেই তাঁর নাম প্রকাশ করছি না।
সব পুরুষের মানসিকতা অবশ্যই এক নয়। অনেক পুরুষ আছেন, যাঁরা স্ত্রী ও কন্যাসন্তান উভয়কেই নিজস্ব সত্তায় সম্মান করেন। তাঁরা বিশ্বাস করেন, নারী অন্যের পরিচয়ের ছায়ায় নয়, বরং নিজের যোগ্যতা ও সামর্থ্য নিয়ে এগিয়ে যাক। সন্তানকে ভালোবাসা এবং জীবনসঙ্গীকে সম্মান করা কোনোভাবেই পরস্পরবিরোধী নয়। বরং একটি সুন্দর ও ভারসাম্যপূর্ণ পরিবারের জন্য দুটিই অপরিহার্য। নিজের পরিবারের এক আত্মীয়ের কথাই বলি।
আপনার মেয়েও বড় হবে, একদিন সে কারও জীবনসঙ্গী হবে। তখন তাঁর স্বামী যদি আপনার মতোই তার ইচ্ছার পথে বাধা হয়ে দাঁড়ান বা তাকে গুরুত্ব না দেন, তবে বাবা হিসেবে আপনার কেমন লাগবে? মনে রাখা প্রয়োজন, আপনার স্ত্রীও কারও আদরের সন্তান। দাম্পত্যের গভীরতা ও পারস্পরিক সম্মানই একটি সম্পর্কের ভিত্তি। সঙ্গীকে অবহেলা করে শুধু সন্তানকে কেন্দ্র করে বেঁচে থাকা আদর্শ কোনো পারিবারিক কাঠামো হতে পারে না।

















