দীর্ঘ সাত বছরের আইনি লড়াই ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় দিতে যাচ্ছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত এই আদালতে বাংলাদেশ সময় বিকেল ৩টায় বহুল প্রতীক্ষিত এই রায় ঘোষণা করা হবে। নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত এই আদালতে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় বহুল প্রতীক্ষিত এ রায় ঘোষণা করা হবে।
২০১৯ সালে পশ্চিম আফ্রিকার মুসলিম-প্রধান দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে এই মামলাটি দায়ের করে। মামলায় গাম্বিয়ার প্রধান অভিযোগ ছিল, ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর যে অভিযান চালিয়েছিল তা গণহত্যার শামিল। ওই সেনা অভিযানের মুখে প্রাণ বাঁচাতে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন।
রোহিঙ্গা শরণার্থীরা ওই সময় মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে হত্যা, ব্যাপক ধর্ষণ ও বাড়িঘরে অগ্নিসংযোগের মতো ভয়াবহ নির্যাতনের বিবরণ দিয়েছিলেন। জাতিসংঘের একটি অনুসন্ধান কমিশনও তাদের প্রতিবেদনে ওই অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ সংঘটিত হওয়ার কথা উল্লেখ করেছিল। তবে শুরু থেকেই মিয়ানমার সরকার এসব অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, তারা কেবল সন্ত্রাসীদের দমনে বৈধ সামরিক অভিযান পরিচালনা করেছিল।

















