আগামী তিন বছরের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাতে যাচ্ছে বাংলাদেশ। অন্যের প্রযুক্তির ওপর নির্ভরশীল না হয়ে বরং দেশের তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধাকে কাজে লাগিয়েই উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার লালমনিরহাটে ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজ পিছিয়ে থাকবে।
প্রধানমন্ত্রীর মতে, বিজ্ঞানের অগ্রযাত্রায় পিছিয়ে থাকা মানেই জাতি ও তরুণ সমাজের পিছিয়ে পড়া। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রযুক্তির বর্তমান যুগে তরুণদের আধুনিক সুযোগ-সুবিধা ও যথাযথ পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে তারা বৈশ্বিক উদ্ভাবনের ক্ষেত্রে বড় ধরনের বিপ্লব ঘটাতে সক্ষম হবে। সঠিক সহায়তায় তরুণরা যে আকাশও জয় করতে পারে, সে কথা তিনি অনুষ্ঠানে উল্লেখ করেন।
দেশের লক্ষ্যমাত্রা সম্পর্কে প্রধানমন্ত্রী জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাবে রূপান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের। এই লক্ষ্য পূরণে তরুণদের উদ্ভাবনী শক্তিকে প্রধান হাতিয়ার হিসেবে দেখা হচ্ছে। এছাড়া আর্থিক সংকটের কারণে যেন কোনো সম্ভাবনাময় উদ্ভাবন আলোর মুখ দেখা থেকে বঞ্চিত না হয়, সেজন্য সরকার ৫০০ কোটি টাকার একটি স্টার্টআপ ফান্ড বরাদ্দ রেখেছে বলে তিনি নিশ্চিত করেছেন।

















