৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে সামুদ্রিক হামলায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘ

news24banglatv.com আন্তর্জাতিক ডেস্ক
Follow us Facebook YouTube
সব খবর

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনার শুরু থেকে হরমুজ প্রণালিসহ বৃহত্তর মধ্যপ্রাচ্য অঞ্চলে ১৩৪টি সামুদ্রিক হামলার ঘটনায় অন্তত ২৫ জন নাবিক প্রাণ হারিয়েছেন।

গত ১১ নভেম্বর পর্যন্ত সংগৃহীত আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) এসব তথ্য শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক ব্রিফিংয়ে উপস্থাপন করা হয়েছে। এতে গত ১১ নভেম্বর পর্যন্ত সংঘটিত বিভিন্ন সামুদ্রিক ঘটনার পরিসংখ্যান উল্লেখ করা হয়।

জাতিসংঘের সহকারী মহাসচিব খালেদ খিয়ারি জানান, ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর থেকে অক্টোবরে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ছিল সবচেয়ে বেশি। তিনি এই অস্থিতিশীলতাকে কোনোভাবেই ‘নতুন স্বাভাবিক অবস্থা’ হিসেবে মেনে না নেওয়ার আহ্বান জানিয়ে অবিলম্বে বেসামরিক নৌযান চলাচল নিরাপদ করার তাগিদ দিয়েছেন।

এই সংঘাতের জেরে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ও খাদ্যনিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে, যার প্রভাব পড়ছে জ্বালানি ও পরিবহন ব্যয়ের ওপর। নিরাপত্তা পরিষদের ওই বৈঠকে বাহরাইনের প্রতিনিধি জানান, হরমুজ প্রণালিতে অস্থিরতার কারণে প্রায় ১ হাজার ৬০০টি জাহাজ ক্ষতির মুখে পড়েছে এবং ২৩ হাজারের বেশি নাবিক সমুদ্রের মাঝপথে আটকা পড়েছেন। এছাড়া ইরান সমুদ্রতলের ক্যাবল, ডেটা সেন্টার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় আক্রমণ চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। এদিকে, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে যে, সংঘাতের আগের তুলনায় ওই অঞ্চলে জাহাজ চলাচল ৬৫ শতাংশ হ্রাস পেয়েছে। এসব ঘটনার ধারাবাহিকতায় জ্বালানি, পরিবহন ও বিমা ব্যয় বেড়ে যাচ্ছে।

সব খবর
শিরোনাম :
আওয়ামী লীগের ডাকা লকডাউনেও স্বাভাবিক রংপুর, সতর্ক প্রশাসন সনি আনল দুই নতুন হেডফোন, থাকছে বিশেষ কিস্তি সুবিধা কাতারে শুরু হলো ইতিহাসের বৃহত্তম বিরল ক্লাসিক কার প্রদর্শনী ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে আ. লীগ: চসিক প্রশাসক অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী স্লোভেনিয়া: রাষ্ট্রদূত তোমাজ মেনসিন সহিংসতা আর বরদাশত করা হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীতে বিআরটিসি বাস টার্মিনালে পেট্রোল বোমা হামলা মেয়ের জন্য স্বপ্ন পূরণ, স্ত্রীর ক্ষেত্রে কেন শর্ত? বাহরাইন ও কুয়েতে ইরানের হামলার তীব্র নিন্দা কাতারের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ দেশের সব বিমানবন্দরে জারি করা হলো সর্বোচ্চ সতর্কতা গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ভাঙচুর, অস্ত্র হাতে মহড়া ভৈরবে চলন্ত বাসে পেট্রোল বোমা হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রী তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে ২৩ জনের চাকরি সুইজারল্যান্ডে কাতারের আমিরের প্রথম ঐতিহাসিক রাষ্ট্রীয় সফর চাঁদপুরে ফ্ল্যাটে একাকী নারীর রহস্যজনক মৃত্যু, তদন্তে নামল পুলিশ রোহিঙ্গা মৃত্যুর ঘটনা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে আজ ঐতিহাসিক রায় আইসিজেতে গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি: দোকানপাট বন্ধ, টহলে বিজিবি চীনে আজ চীন-যুক্তরাষ্ট্র-রাশিয়ার প্রথম ত্রিপক্ষীয় বৈঠক আওয়ামী লীগের ডাকা লকডাউনেও স্বাভাবিক রংপুর, সতর্ক প্রশাসন সনি আনল দুই নতুন হেডফোন, থাকছে বিশেষ কিস্তি সুবিধা কাতারে শুরু হলো ইতিহাসের বৃহত্তম বিরল ক্লাসিক কার প্রদর্শনী ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে আ. লীগ: চসিক প্রশাসক অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী স্লোভেনিয়া: রাষ্ট্রদূত তোমাজ মেনসিন সহিংসতা আর বরদাশত করা হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীতে বিআরটিসি বাস টার্মিনালে পেট্রোল বোমা হামলা মেয়ের জন্য স্বপ্ন পূরণ, স্ত্রীর ক্ষেত্রে কেন শর্ত? বাহরাইন ও কুয়েতে ইরানের হামলার তীব্র নিন্দা কাতারের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ দেশের সব বিমানবন্দরে জারি করা হলো সর্বোচ্চ সতর্কতা গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ভাঙচুর, অস্ত্র হাতে মহড়া ভৈরবে চলন্ত বাসে পেট্রোল বোমা হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রী তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে ২৩ জনের চাকরি সুইজারল্যান্ডে কাতারের আমিরের প্রথম ঐতিহাসিক রাষ্ট্রীয় সফর চাঁদপুরে ফ্ল্যাটে একাকী নারীর রহস্যজনক মৃত্যু, তদন্তে নামল পুলিশ রোহিঙ্গা মৃত্যুর ঘটনা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে আজ ঐতিহাসিক রায় আইসিজেতে গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি: দোকানপাট বন্ধ, টহলে বিজিবি চীনে আজ চীন-যুক্তরাষ্ট্র-রাশিয়ার প্রথম ত্রিপক্ষীয় বৈঠক