জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের ভোগান্তি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (১৮ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ বিষয়ে কড়া অবস্থান ব্যক্ত করেন। সিইসি স্পষ্ট ভাষায় বলেছেন, এনআইডি সেবাকে কেন্দ্র করে সাধারণ মানুষের হয়রানি ও দুর্নীতির কোনো অভিযোগ তিনি আর সহ্য করবেন না। আমি চাই, এই হয়রানি শব্দটি যেন আর শুনতে না হয়।”।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনের অন্যান্য চার কমিশনার, ইসি সচিব আখতার আহমেদ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকরাও কর্মশালায় অংশ নেন।
নিজের প্রতিদিনের অভিজ্ঞতার কথা তুলে ধরে নাসির উদ্দিন জানান, দাপ্তরিক কাজে প্রতিদিন ফাইল সই করার সময় এনআইডি-সংক্রান্ত অন্তত ছয় থেকে সাতটি আবেদন তার নজরে আসে। আবেদনকারীদের অনেকে ছয় মাস, ১০ মাস এমনকি বছরের পর বছর ধরে সেবা না পাওয়ার অভিযোগ জানান, যা অত্যন্ত বিব্রতকর। তিনি বলেন, সংবাদপত্রে যখন এমন হয়রানির খবর প্রকাশিত হয়, তখন তা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এই হয়রানির সংস্কৃতি থেকে কমিশন বেরিয়ে আসতে চায়। কেউ ছয় মাস আগে, কেউ ১০ মাস আগে, আবার কেউ কয়েক বছর আগে আবেদন করেও সেবা পাননি বলে অভিযোগ করেন। পত্রপত্রিকায় যখন হয়রানির খবর দেখি, তখন আরও অস্বস্তি বোধ করি।
দুর্নীতি রোধে সিইসি বলেন, এনআইডি সেবায় দুর্নীতির অভিযোগ থেকে কমিশন মুক্তি চায়। তিনি অংশীজনদের উদ্দেশে পরামর্শ চেয়ে বলেন, নাগরিকরা যেন কোনো ধরনের ঝক্কি ছাড়াই নির্বিঘ্নে সেবা পান, সেটিই কমিশনের মূল লক্ষ্য।
আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার ওপর জোর দিয়ে সিইসি বলেন, কোনো নাগরিক আবেদন করার সঙ্গে সঙ্গেই তাকে ক্ষুদে বার্তার মাধ্যমে জানাতে হবে যে আবেদনটি গৃহীত হয়েছে এবং সেটি প্রক্রিয়ার মধ্যে আছে। যদি আবেদনে কোনো কাগজপত্রের ঘাটতি থাকে, তবে তাও সুনির্দিষ্টভাবে জানাতে হবে। আবেদনকারীকে একটি মেমো বা সিরিয়াল নম্বর দিতে হবে, যাতে তিনি পরবর্তী সময়ে নিজের আবেদনের হালনাগাদ তথ্য জানতে পারেন। ছয় মাস ধরে আবেদনের কোনো খবর না পাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এক দপ্তরের ওপর অন্য দপ্তরের দায় চাপানোর প্রবণতাকে ‘ব্লেইম গেইম’ আখ্যা দিয়ে সিইসি বলেন, এই মানসিকতা পরিহার করতে হবে। জন্মনিবন্ধন বা শিক্ষাগত সনদের সমস্যাকে অজুহাত দেখিয়ে সেবা থেকে নাগরিকদের বঞ্চিত করা বা দায় এড়ানো কোনো সমাধান হতে পারে না। সেবা নিশ্চিত করার জন্য যা প্রয়োজন, তা করতে হবে। তিনি বলেন, অনেক সময় কারও জন্মনিবন্ধন বা শিক্ষাগত সনদে সমস্যা থাকলে সেটিকে সামনে এনে দায় এড়ানোর চেষ্টা করা হয়।
ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে সাধারণ মানুষের সক্ষমতার বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়ে সিইসি বলেন, দেশের সব নাগরিক সমানভাবে প্রযুক্তি ব্যবহারে দক্ষ নন। বিশেষ করে গ্রামের বয়স্ক মানুষ অনলাইনে আবেদন বা এনআইডি ডাউনলোড করতে সমস্যায় পড়েন। তাই তাদের জন্য সহজ ও বিকল্প ব্যবস্থা রাখা প্রয়োজন। এছাড়া জনসচেতনতা বাড়ানোর জন্য নিয়মিত প্রচারণার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
এনআইডির গুরুত্ব ব্যাখ্যা করে সিইসি বলেন, “জাতীয় পরিচয়পত্র শুধু একটি সাধারণ কার্ড নয়; এটি একজন নাগরিকের জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ দলিল।” কিন্তু একজন মানুষকে শুধু ডাউনলোড করে নিতে বললেই হবে না।
মৃত ব্যক্তিদের তথ্য হালনাগাদের জটিলতা নিয়েও তিনি মন্তব্য করেন। অনেক পরিবার সরকারি সুবিধা হারানোর ভয়ে মৃত্যুর তথ্য গোপন করতে চায়। এ ধরনের বাস্তব সমস্যাগুলো বিবেচনায় নিয়ে কার্যকর সমাধান খোঁজার নির্দেশনা দেন তিনি। এছাড়া সবাইকে স্মার্ট কার্ড দেওয়া সম্ভব না হলে বিকল্প কী ব্যবস্থা করা যায়, তা নিয়েও তিনি সংশ্লিষ্টদের মতামত চেয়েছেন। কার্ড ডাউনলোড করতে পারাটাই যথেষ্ট নয়, সুবিধাবঞ্চিত প্রান্তিক মানুষের হাতে কার্ড বা প্রয়োজনীয় কাগজপত্র পৌঁছে দেওয়ার উপায় খুঁজতে হবে।

















