দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই আদেশ কার্যকর হবে।
বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই স্থগিতাদেশ দেন। একই সঙ্গে আদালত রুলও জারি করেছেন।
গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেছিলেন। আদালতে রিটকারী নিজেই শুনানি পরিচালনা করেন। পরে আইনজীবী কামরুন নাহার মাহমুদ স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

















