দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্য সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটি তাদের ট্রেড ফ্যাসিলিটেশন বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ সেক্রেটারি’ পদে একজন যোগ্য প্রার্থীকে নিয়োগ দেবে।
আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থী নির্ধারিত নিয়ম মেনে আবেদন করতে পারবেন।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
নিয়োগ সংক্রান্ত তথ্যাবলি
- প্রতিষ্ঠানের নাম: ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)
- পদের নাম: অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ সেক্রেটারি
- বিভাগ: ট্রেড ফ্যাসিলিটেশন
- পদসংখ্যা: ১টি
- চাকরির ধরন: ফুলটাইম
- কর্মস্থল: ঢাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
- শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি, আন্তর্জাতিক ব্যবসা, ব্যবস্থাপনা, ব্যবসায় প্রশাসন (এমবিএ), উন্নয়ন অধ্যয়ন, সামাজিক বিজ্ঞান বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন।
- বয়সসীমা: প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।
- অন্যান্য দক্ষতা: বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল যোগাযোগ দক্ষতা, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে পারদর্শী হতে হবে। এছাড়াও স্থানীয় ও আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে।
আবেদন ও বেতন
- বেতন ও সুবিধা: ডিসিসিআই-এর বিদ্যমান বেতন কাঠামো অনুযায়ী বেতন প্রদান করা হবে এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাদি পাওয়া যাবে।
- আবেদনের সময়সীমা: গত ১১ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী ২৮ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
- আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য ডিসিসিআই-এর ক্যারিয়ার বিষয়ক পোর্টাল অনুসরণ করতে হবে।
- কর্মক্ষেত্র: অফিসে।

















