মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এবং এর আওতাধীন ১২৫টি উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনগুলোতে (ইউআইটিআরসিই) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আউটসোর্সিংয়ের মাধ্যমে সরাসরি সেবাকর্মী ক্রয়ের চুক্তিতে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২৬ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত সরাসরি বা ডাকযোগে আবেদন জমা দিতে পারবেন। আউটসোর্সিং প্রক্রিয়ায় সরাসরি ব্যক্তির সেবা ক্রয়ের চুক্তির মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে সর্বমোট ২৭৩ জন সেবাকর্মী নেওয়া হবে। আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োগকৃত সেবাকর্মীরা ব্যানবেইসের কোনো স্থায়ী পদে নিয়োগের জন্য অগ্রাধিকার পাবেন না। ব্যানবেইসের ওয়েবসাইটে নির্ধারিত আবেদনপত্রের নমুনা কপি ও ১২৫টি ইউআইটিআরসিই-এর তালিকা পাওয়া যাবে।
ব্যানবেইস, ঢাকা কার্যালয়ের পদসমূহ
- ইলেকট্রিশিয়ান (ক্যাটাগরি-১): ২ জন, মাসিক সেবামূল্য ২০,২১২ টাকা।
- এসি মেকানিক (ক্যাটাগরি-১): ১ জন, মাসিক সেবামূল্য ২০,২১২ টাকা।
- সার্ভার টেকনিশিয়ান (ক্যাটাগরি-১): ১ জন, মাসিক সেবামূল্য ২০,২১২ টাকা।
- গাড়িচালক (ক্যাটাগরি-২): ২ জন, মাসিক সেবামূল্য ১৯,৬৩৬ টাকা।
- লিফটম্যান (ক্যাটাগরি-৫): ১ জন, মাসিক সেবামূল্য ১৮,১৮০ টাকা।
- ডেসপাচ রাইডার (ক্যাটাগরি-৫): ১ জন, মাসিক সেবামূল্য ১৮,১৮০ টাকা।
- বার্তাবাহক (ক্যাটাগরি-৫): ২ জন, মাসিক সেবামূল্য ১৮,১৮০ টাকা।
- নিরাপত্তা প্রহরী (ক্যাটাগরি-৫): ৪ জন, মাসিক সেবামূল্য ১৮,১৮০ টাকা।
- পরিচ্ছন্নতাকর্মী (ক্যাটাগরি-৫): ৮ জন, মাসিক সেবামূল্য ১৮,১৮০ টাকা।
- ফরাশ (ক্যাটাগরি-৫): ১ জন, মাসিক সেবামূল্য ১৮,১৮০ টাকা।
১২৫টি উপজেলা আইসিটি ট্রেনিং সেন্টারের পদসমূহ
- নিরাপত্তা প্রহরী (ক্যাটাগরি-৫): ১২৩ জন, মাসিক সেবামূল্য ১৬,৬৭৩ টাকা।
- নিরাপত্তা প্রহরী, সিটি করপোরেশন/পৌর এলাকা (ক্যাটাগরি-৫): ২ জন, মাসিক সেবামূল্য ১৭,১৭৫ টাকা।
- পরিচ্ছন্নতাকর্মী (ক্যাটাগরি-৫): ১২৩ জন, মাসিক সেবামূল্য ১৬,৬৭৩ টাকা।
- পরিচ্ছন্নতাকর্মী, সিটি করপোরেশন/পৌর এলাকা (ক্যাটাগরি-৫): ২ জন, মাসিক সেবামূল্য ১৭,১৭৫ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ইলেকট্রিশিয়ান, এসি মেকানিক, সার্ভার টেকনিশিয়ান, গাড়িচালক, লিফটম্যান, ডেসপাচ রাইডার ও বার্তাবাহক পদের জন্য এসএসসি বা সমমান পাস হতে হবে।
এছাড়া ইলেকট্রিশিয়ান পদের জন্য ইলেকট্রিক্যাল সার্টিফিকেট বা ডিপ্লোমা, এসি মেকানিক পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট, সার্ভার টেকনিশিয়ান পদের জন্য কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা এবং গাড়িচালক পদের জন্য লাইট বা মিডিয়াম ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক।
গাড়িচালকদের ৫ বছরের এবং অন্যান্যদের সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতাকর্মী ও ফরাশ পদের জন্য জেএসসি বা সমমান পাস শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত হয়েছে।
চুক্তি ও শর্তাবলি এই নিয়োগের চুক্তির মেয়াদ ১ জানুয়ারি ২০২৭ থেকে শুরু হয়ে ২ বছর পর্যন্ত বলবৎ থাকবে, যা অর্থ বিভাগের সম্মতির ওপর নির্ভরশীল।
আবেদনকারীর বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
প্রার্থীদের সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, ব্যাংক হিসাবের তথ্য এবং প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সসহ আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নিজ এনআইডি দ্বারা নিবন্ধিত মোবাইল নম্বর, নাগরিকত্ব সনদ, প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের কপি এবং নিজ নামীয় ব্যাংক। খামের ওপর অবশ্যই আবেদনকৃত পদের নাম এবং সংশ্লিষ্ট ইউআইটিআরসিইর নাম (প্রযোজ্য ক্ষেত্রে) স্পষ্টভাবে লিখতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাপরিচালক, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস), ১, জহির রায়হান রোড, পলাশী-নীলক্ষেত, ঢাকা-১২০৫।
উল্লেখ্য, একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না এবং ইতোপূর্বে সরকারি সংস্থায় আউটসোর্সিংয়ের কাজ করা অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া পরিচ্ছন্নতাকর্মী সেবা ক্রয়ে হরিজন সম্প্রদায়ের প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
- পদভিত্তিক বিবরণ, পদসংখ্যা ও মাসিক সেবামূল্য।

















