নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে গোপন যোগাযোগ রক্ষা এবং রাষ্ট্রীয় তথ্য পাচারের অভিযোগে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাংগীর আলমকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার (১৫ নভেম্বর) বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেফতার ও মামলার বিবরণ
- শনিবার দিবাগত রাতে এসপি জাহাংগীর আলমকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট এবং পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা।
- এর আগে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদি হয়ে পাঁচলাইশ থানায় এই মামলাটি দায়ের করেন।
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে শনিবার রাত সাড়ে ১০টার দিকে মামলাটি থানায় নথিভুক্ত করা হয়।

















