ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার গজারিয়া এলাকায় গত শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ একটি ট্রাক থেকে ২৬০ বস্তা ভারতীয় জিরা উদ্ধারের দাবি করেছে। অভিযানের পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার হওয়া জিরার ওজন ৭ হাজার ৮০০ কেজি। তবে আমদানিকারক মাহবুব উল্লাহ রকির অভিযোগ, ওই ট্রাকে প্রকৃতপক্ষে ৩৩৪ বস্তা জিরা ছিল। ডিবি পুলিশ জব্দ তালিকায় কম মালামাল দেখিয়ে বাকি ৭৪ বস্তা জিরা আত্মসাৎ করেছে বলে তিনি দাবি করেছেন। ডিবির জব্দ তালিকা ও সংবাদ বিজ্ঞপ্তিতে ২৬০ বস্তা দেখানোয় বাকি ৭৪ বস্তার হিসাব নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি আটক করে ডিবি পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে মালামাল বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, গতকাল দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশ ট্রাকটি আটক করে। তবে কেন ডিবি আটকিয়েছে, সেটা তার বোধগম্য হচ্ছে না।
ডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা এই জিরা জব্দ করা হয়েছে। এই ঘটনায় সিলেটের জৈন্তাপুর থানার হেমু হাউদপড়া গ্রামের মো. শাহনূর আলম ও রাজশাহীর পুঠিয়া থানার আটভাগ গ্রামের মো. সুরুজ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলাও হয়েছে।
আমদানিকারক মাহবুব উল্লাহ রকি জানান, গত মাসে ভারতের ডাউকি স্থলবন্দর দিয়ে তিনি বৈধভাবে এই জিরা আমদানি করেছিলেন। ঢাকার বাজারে চাহিদা কম থাকায় লোকসানের আশঙ্কায় তিনি পণ্যগুলো সিলেটে গুদামজাত করে রেখেছিলেন। তামাবিল স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) নূর আলম সিদ্দিকীর পরামর্শে তিনি মালামালগুলো ঢাকায় নেওয়ার জন্য ট্রাকে লোড করেছিলেন। কিন্তু পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশ ট্রাকটি আটকে দেয়। পরে সংশ্লিষ্ট সার্কেলের একজন সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) গুদাম পরিদর্শনে গেলে তার পরামর্শে মালামাল ঢাকায় নেওয়ার জন্য ট্রাকে তোলেন।
রকি আরও দাবি করেন, ট্রাক আটকের সময় তিনি আমদানিসংক্রান্ত বৈধ কাগজপত্র পুলিশকে দেখানোর চেষ্টা করেছিলেন এবং মালামাল যাচাইয়ের অনুরোধ জানান। কিন্তু কর্মকর্তারা পরদিন সকালে সিদ্ধান্ত দেওয়ার কথা বলে গড়িমসি করেন এবং পরবর্তীতে মামলা দিয়ে মালামাল জব্দ প্রক্রিয়া শুরু করেন। তিনি মোট ১০ হাজার ২০ কেজি বা ৩৩৪ বস্তা জিরা আমদানি করেছিলেন বলে দাবি করেন। বাকি ৭৪ বস্তার কোনো হদিস না পেয়ে তিনি প্রশাসনিক তদন্তের দাবি জানিয়েছেন। তিনি আরও বলেন, প্রশাসনের প্রতি তাদের সব সময় শ্রদ্ধা ও সম্মান রয়েছে এবং প্রশাসন ব্যবসায়িক নিরাপত্তা দেয়। কিন্তু বৈধ কাগজপত্র থাকার পরও এভাবে হয়রানির শিকার হলে ব্যবসা করা কঠিন হয়ে পড়বে। তার আমদানি করা মাল এখনো লোকসানে রয়েছে, আর এমন পরিস্থিতি চলতে থাকলে ব্যবসায়ীরা দেউলিয়া হয়ে যাবেন। সেগুলো সরবরাহ করার কথা থাকলেও এখনো পুরোপুরি দেয়নি।
এদিকে আমদানিকারকের দাবির বিষয়ে তামাবিল স্থলবন্দরের এআরও নূর আলম সিদ্দিকী বলেন, আমদানিকারকের কাছে ৩৩৪ বস্তার বৈধ কাগজপত্র রয়েছে এবং তা সঠিক। এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ অবশ্য দাবি করেন, তারা ২৬০ বস্তাই পেয়েছেন এবং কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তা জব্দ করা হয়েছে। তারা প্রশাসনের কাছে হয়রানি নয়, সহযোগিতা ও ন্যায়সংগত আচরণ প্রত্যাশা করেন।
পুলিশ সুপার জালাল উদ্দিন ফাহিম এ বিষয়ে জানান, প্রাথমিক তথ্যানুযায়ী ওই পক্ষের কাছে কোনো কাগজপত্র ছিল না। তবে বর্তমানে তারা কাগজপত্র আছে বলে দাবি করছেন। পুলিশ সুপার আরও বলেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং যদি বেশি মালামাল জব্দ করে কম দেখানো হয়ে থাকে, তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।















