৩ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ কি আসছে? কী বলছে আবহাওয়া অফিস

news24banglatv.com আন্তর্জাতিক ডেস্ক
Follow us Facebook YouTube
সব খবর

উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ডের নিকটবর্তী অঞ্চলে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। আবহাওয়া পরিস্থিতি পর্যালোচনায় দেখা গেছে, এটি ঘনীভূত হয়ে আগামী শনিবার সন্ধ্যার মধ্যে নিম্নচাপে রূপ নিতে পারে। পরবর্তীতে এই নিম্নচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। যদি সত্যিই ঘূর্ণিঝড়টি গঠিত হয়, তবে বাংলাদেশের প্রস্তাবিত নাম অনুযায়ী এর নামকরণ করা হবে ‘অর্ণব’।

আমেরিকার আবহাওয়া মডেল জিএফএসও-এর তথ্যমতে, এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) এখনো আনুষ্ঠানিকভাবে এটিকে কেবল নিম্নচাপ তৈরির প্রাথমিক পর্যায় হিসেবেই দেখছে। তাদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২১ বা ২২ সেপ্টেম্বরের মধ্যে ঘূর্ণাবর্তটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং পরবর্তীতে তা উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা আছে।

ভারতের আবহাওয়া দপ্তর সতর্ক করেছে যে, ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকাগুলোতে ভারি বৃষ্টিপাত হতে পারে। এসময় বজ্রপাত ও দমকা হাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে। এছাড়া ওড়িশা, তেলেঙ্গানা, ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমানে সৌরাষ্ট্র থেকে বঙ্গোপসাগর এবং সিকিম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত একটি বিস্তৃত অক্ষরেখার প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শনিবার পর্যন্ত বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির জন্য হলুদ সংকেত জারি করা হয়েছে। একইভাবে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলেও বিক্ষিপ্ত ভারি বৃষ্টির জন্য হলুদ সতর্কতা বহাল রয়েছে।

সব খবর
শিরোনাম :
উত্তরপ্রদেশে টাকা দাবি করে মুসলিম ব্যবসায়ীর ওপর হামলা সীতাকুণ্ডে ডেঙ্গুতে পাঁচ বছর বয়সী শিশুর মৃত্যু এক দশকে প্রবাসীদের রেমিট্যান্স আয় দ্বিগুণ, জানাল জাতিসংঘ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ কি আসছে? কী বলছে আবহাওয়া অফিস আগস্টে মূল্যস্ফীতি কমে ১০ মাসের সর্বনিম্ন পর্যায়ে ডিমের দাম কিছুটা কমলেও স্বস্তি নেই মাছ-মাংসে মধ্যপ্রাচ্যে অস্থিরতায় চীনে জ্বালানির চাহিদা বৃদ্ধি ধানমন্ডিতে ২৫তম বার্ষিক বনসাই প্রদর্শনী: চোখ ধাঁধানো সব শিল্পকর্ম ওমানে অবৈধ বিদেশি কর্মীদের বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে মাস্কাট জামালপুরের বকশীগঞ্জে ২৩ বস্তা ডিএপি সার জব্দ সরকারি চাকরিতে তদবির রুখতে কঠোর বার্তা মন্ত্রিপরিষদ বিভাগের সৌদির কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রিতে ট্রাম্প প্রশাসনের অনুমোদন বরিশালে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে নিরাপত্তা ঘটনায় অভিষেকের সেঞ্চুরি ও মেডিটেশন উদ্‌যাপনের নেপথ্যে যে বার্তা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা মক্কাকে অপব্যবহার করছে সৌদি আরব, অভিযোগ হুথি নেতার প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও নির্ধারিত সময়সীমা মানার নির্দেশ মালয়েশিয়ায় বিদ্যুৎ খরচ বাড়ার শঙ্কা সৌদির অনুরোধে হুথিদের নিয়ন্ত্রণে ইরানকে বার্তা চীনের তালের চাটনি তৈরির সহজ রেসিপি উত্তরপ্রদেশে টাকা দাবি করে মুসলিম ব্যবসায়ীর ওপর হামলা সীতাকুণ্ডে ডেঙ্গুতে পাঁচ বছর বয়সী শিশুর মৃত্যু এক দশকে প্রবাসীদের রেমিট্যান্স আয় দ্বিগুণ, জানাল জাতিসংঘ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ কি আসছে? কী বলছে আবহাওয়া অফিস আগস্টে মূল্যস্ফীতি কমে ১০ মাসের সর্বনিম্ন পর্যায়ে ডিমের দাম কিছুটা কমলেও স্বস্তি নেই মাছ-মাংসে মধ্যপ্রাচ্যে অস্থিরতায় চীনে জ্বালানির চাহিদা বৃদ্ধি ধানমন্ডিতে ২৫তম বার্ষিক বনসাই প্রদর্শনী: চোখ ধাঁধানো সব শিল্পকর্ম ওমানে অবৈধ বিদেশি কর্মীদের বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে মাস্কাট জামালপুরের বকশীগঞ্জে ২৩ বস্তা ডিএপি সার জব্দ সরকারি চাকরিতে তদবির রুখতে কঠোর বার্তা মন্ত্রিপরিষদ বিভাগের সৌদির কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রিতে ট্রাম্প প্রশাসনের অনুমোদন বরিশালে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে নিরাপত্তা ঘটনায় অভিষেকের সেঞ্চুরি ও মেডিটেশন উদ্‌যাপনের নেপথ্যে যে বার্তা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা মক্কাকে অপব্যবহার করছে সৌদি আরব, অভিযোগ হুথি নেতার প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও নির্ধারিত সময়সীমা মানার নির্দেশ মালয়েশিয়ায় বিদ্যুৎ খরচ বাড়ার শঙ্কা সৌদির অনুরোধে হুথিদের নিয়ন্ত্রণে ইরানকে বার্তা চীনের তালের চাটনি তৈরির সহজ রেসিপি