২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ঢাকা

কাপাসিয়ায় নাশকতার অভিযোগে ১১৭ আ.লীগ কর্মীর বিরুদ্ধে মামলা

news24banglatv.com ঢাকা ডেস্ক
Follow us Facebook YouTube
সব খবর

গাজীপুরের কাপাসিয়ায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার চেষ্টার অভিযোগে ১১৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। বুধবার কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শহিদুল আলম এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি করেন। এতে এজাহারনামীয় ৩৭ জন এবং অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, গত ৯ নভেম্বর ভোরে কাপাসিয়া উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান (৪৯) এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম দর্জির (৪২) নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সক্রিয় হন। তারা কাপাসিয়া-ঢাকা সড়কের জামিরারচর বাজার এলাকায় মিলনের বাড়ির সামনে কাঠ ও টায়ার জ্বালিয়ে সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করেন।

অভিযোগে আরও বলা হয়, সকল প্রকার মিছিল-মিটিং নিষিদ্ধ থাকা সত্ত্বেও আসামিরা দেশের সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চালাতে সমবেত হয়েছিলেন। এ সময় তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেন। তাদের মূল লক্ষ্য ছিল ১০ নভেম্বরের পূর্বঘোষিত দেশব্যাপী অবরোধ কর্মসূচি বাস্তবায়ন করা এবং বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা। ঘটনার পর স্থানীয়দের উপস্থিতিতে পুলিশ ঘটনাস্থল থেকে জ্বালানি কাঠ ও পোড়া টায়ারের অবশিষ্টাংশ জব্দ করে। এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় তারা হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে’—ইত্যাদি স্লোগান দিয়ে নাশকতামূলক অপরাধ সংঘটনের চেষ্টা চালান। মূলত তাদের পূর্বঘোষিত ১০ নভেম্বরের দেশব্যাপী অবরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে দেশে বিশৃঙ্খল ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ আনা হয়েছে এই মামলায়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ জানান, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। বর্তমানে আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে।

সব খবর
শিরোনাম :
কাপাসিয়ায় নাশকতার অভিযোগে ১১৭ আ.লীগ কর্মীর বিরুদ্ধে মামলা শিশুদের এআই খেলনা কি বন্ধুর পরিবর্তে বড় ঝুঁকি? মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ সেক্রেটারি পদে কর্মী নেবে ঢাকা চেম্বার কুয়েতে নতুন যৌথ কমান্ড কেন্দ্র গড়ার অনুমোদন জিসিসির সিরাজগঞ্জের বাগবাটিতে জমে উঠেছে জলপাইয়ের রমরমা হাট ঢাবি ক্যাম্পাসে ককটেল আতঙ্ক: দেশ ছাড়ছেন আট চীনা শিক্ষার্থী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত দুইবার ক্যানসার জয় করেছিলেন সোনিয়া গান্ধী, জানালেন স্মৃতিকথায় দেশের বাজারে স্বর্ণের দাম ফের কমাল বাজুস সংসদ সচিবালয়ে ১৫৫ জনের নিয়োগ: বিজ্ঞপ্তি প্রকাশ যুদ্ধবিধ্বস্ত গাজায় ২৫০ দম্পতির গণবিয়ে মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন বিরোধীদলীয় নেতা -: ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, স্বাগত এইচএসসিতে দুই বিষয়ে ফেল করলেও চবির ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ কপ৩১ ও জলবায়ু অর্থায়নের সংকট: বাংলাদেশের রাজনৈতিক ভূমিকা ও বৈশ্বিক সংহতি পুলিশের সাত সহকারী পুলিশ সুপারকে নতুন কর্মস্থলে বদলি কর অঞ্চল-১৮, ঢাকায় ৭ ক্যাটাগরিতে ৬৫ জন নিয়োগের বিজ্ঞপ্তি ইরানে স্থলপথে অবরোধে নতুন ‘আয়রন গেট’ বাহিনী ট্রাম্পের কাপাসিয়ায় নাশকতার অভিযোগে ১১৭ আ.লীগ কর্মীর বিরুদ্ধে মামলা শিশুদের এআই খেলনা কি বন্ধুর পরিবর্তে বড় ঝুঁকি? মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ সেক্রেটারি পদে কর্মী নেবে ঢাকা চেম্বার কুয়েতে নতুন যৌথ কমান্ড কেন্দ্র গড়ার অনুমোদন জিসিসির সিরাজগঞ্জের বাগবাটিতে জমে উঠেছে জলপাইয়ের রমরমা হাট ঢাবি ক্যাম্পাসে ককটেল আতঙ্ক: দেশ ছাড়ছেন আট চীনা শিক্ষার্থী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত দুইবার ক্যানসার জয় করেছিলেন সোনিয়া গান্ধী, জানালেন স্মৃতিকথায় দেশের বাজারে স্বর্ণের দাম ফের কমাল বাজুস সংসদ সচিবালয়ে ১৫৫ জনের নিয়োগ: বিজ্ঞপ্তি প্রকাশ যুদ্ধবিধ্বস্ত গাজায় ২৫০ দম্পতির গণবিয়ে মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন বিরোধীদলীয় নেতা -: ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, স্বাগত এইচএসসিতে দুই বিষয়ে ফেল করলেও চবির ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ কপ৩১ ও জলবায়ু অর্থায়নের সংকট: বাংলাদেশের রাজনৈতিক ভূমিকা ও বৈশ্বিক সংহতি পুলিশের সাত সহকারী পুলিশ সুপারকে নতুন কর্মস্থলে বদলি কর অঞ্চল-১৮, ঢাকায় ৭ ক্যাটাগরিতে ৬৫ জন নিয়োগের বিজ্ঞপ্তি ইরানে স্থলপথে অবরোধে নতুন ‘আয়রন গেট’ বাহিনী ট্রাম্পের