সিলেট জেলায় আগামী সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট বা কর্মবিরতি শুরু হতে যাচ্ছে। সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের ঘোষিত এই কর্মসূচি সফল করার জন্য সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নগরীর দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এক জরুরি সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন। এছাড়া ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতা ও উপ-কমিটির প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন। সংগঠনের (রেজি নং বি-১৪১৮) সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি সাহেব আলী, সহ-সাধারণ সম্পাদক মাহবুব মিয়া, সাংগঠনিক সম্পাদক আবু। সংগঠনের (রেজি নং বি-১৪১৮) সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি সাহেব আলী, সহ-সাধারণ সম্পাদক মাহবুব মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, প্রচার সম্পাদক হারিছ আলী।
নেতৃবৃন্দ জানান, গত ৮ নভেম্বর সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করা হলেও প্রশাসন দাবি পূরণে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এর পরিপ্রেক্ষিতেই ১২ নভেম্বর অনুষ্ঠিত সভায় ধর্মঘটের এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিবহন মালিক-শ্রমিকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে, শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের জন্য নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা করা এবং নগরী থেকে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও টমটম প্রত্যাহার করা। এছাড়া অটোরিকশার জন্য ব্যাংক চালানের নম্বর প্রদানের দাবিও রয়েছে। পরিবহন মালিক-শ্রমিকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে -১। সিএনজিচালিত অটোরিকশা, ইমা-লেগুনা ও মাইক্রোবাসের জন্য নির্ধারিত পার্কিংয়ের জায়গা নিশ্চিত করা এবং ট্রাক-পিকআপের মালামাল ইজিবাইক ও টমটমে বহন বন্ধসহ নগরী থেকে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও টমটম প্রত্যাহার ও ৩।
সভায় বক্তারা অভিযোগ করেন, কদমতলী টার্মিনালে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলায় ইউনিয়নের শীর্ষ নেতাদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করা হয়েছে। প্রাথমিক তদন্তে তাঁদের সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়া সত্ত্বেও অভিযোগপত্রে নাম যুক্ত করা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা। অবিলম্বে এই মামলা থেকে নেতাদের নাম প্রত্যাহারের দাবি জানান নেতৃবৃন্দ।
পরিশেষে, বিভিন্ন স্থানে গাড়ি পার্কিংয়ে বাধা ও আইনি জটিলতা এবং সড়কে অনিয়ন্ত্রিত ইজিবাইক ও টমটমের দৌরাত্ম্যের বিষয়ে প্রশাসনের নীরবতায় তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়। এসব যৌক্তিক দাবি আদায়ে সোমবার ভোর ৬টা থেকে শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালন করতে সকল পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
















